হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরিবেশ দিবস উপলক্ষ্যে চকরিয়ায় আলোচনা ও র‌্যালী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ জুন ২০২২, ০৯:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোববার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বনবিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ এরিয়ায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদ্মলোচন বড়ুয়া, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন ছাড়াও উপজেলা প্রশাসন, বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে সরকারিভাবে গাছের চারা বিতরণ করেন। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পরিবেশ দিবস উপলক্ষ্যে চকরিয়ায় আলোচনা ও র‌্যালী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরিবেশ দিবস উপলক্ষ্যে চকরিয়ায় আলোচনা ও র‌্যালী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ জুন ২০২২, ০৯:৪৪ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোববার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বনবিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ এরিয়ায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদ্মলোচন বড়ুয়া, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন ছাড়াও উপজেলা প্রশাসন, বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে সরকারিভাবে গাছের চারা বিতরণ করেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×