হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পশ্চিমবঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন


কলকাতা, ০৪ ডিসেম্বর – বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের মিডিয়ায় একের পর এক অপপ্রচার চলছেই। সেই অপপ্রচারের ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গে সঙ্গীতশিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরীর অনুষ্ঠান বয়কটের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আগামী ২৮ ডিসেম্বর মধ্যগ্রামের সুভাষ ময়দানে শুরু হবে ১৯তম পরিবেশ সচেতনতার মেলা। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে আসার কথা রয়েছে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার।

সেই অনুষ্ঠানের এক পোস্টার নিয়েই ওপার বাংলায় সোশাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ একশ্রেণির মানুষ।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

সামাজিক মাধ্যমে তারা পৌরসভার কাছে আবেদন করেছেন, বন্যাকে যেন অনুষ্ঠান করতে দেওয়া না হয়। এখানেই শেষ নয়, মধ্যমগ্রাম নাগরিক সমাজ জানিয়েছে- যদি এই শিল্পী অনুষ্ঠান করে তাহলে এবারের পরিবেশ মেলা তারা বয়কট করবে।

ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়েছে, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পুরসভার কাছে আবেদন জানাচ্ছি, আগামী ২৮ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনা অবিলম্বে বাতিল করা হোক। বাংলাদেশের কোন শিল্পীকে দয়াকরে কোন অনুষ্ঠান করতে দেবেন না। আগে দেশ, তারপর সব। অনুগ্রহ করে বিষয়টি ভেবে দেখবেন।’

এ বিষয়ে কলকাতার সংবাদমাধ্যমকে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রূপের অ্যাডমিন রূপক দে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করছেন সেদেশের কট্টরপন্থীরা। এমন পরিস্থিতিতেও বাংলাদেশের কোন শিল্পীরাই প্রতিবাদ করছেন না। আমাদের কাছে জাতীয়তাবোধ আগে। তাই আমরা বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতানুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছি।’

এ প্রসঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, ‘যে কোন দেশের শিল্পীকেই আমরা শ্রদ্ধা করি। আমরা শিল্পীদের নিয়ে বিভাজনের রেখা টানতে চাই না। এটা বাঙালি, বিশেষ করে সঙ্গীত অনুরাগীদের সংস্কৃতি নয়। যারা বিভাজনে বিশ্বাস করেন, তারা করতেই পারেন। তবে, এটা ঠিক নয়।’

আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পশ্চিমবঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পশ্চিমবঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৪ ডিসেম্বর – বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের মিডিয়ায় একের পর এক অপপ্রচার চলছেই। সেই অপপ্রচারের ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গে সঙ্গীতশিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরীর অনুষ্ঠান বয়কটের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়।আগামী ২৮ ডিসেম্বর মধ্যগ্রামের সুভাষ ময়দানে শুরু হবে ১৯তম পরিবেশ সচেতনতার মেলা। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে আসার কথা রয়েছে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার।সেই অনুষ্ঠানের এক পোস্টার নিয়েই ওপার বাংলায় সোশাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ একশ্রেণির মানুষ।সামাজিক মাধ্যমে তারা পৌরসভার কাছে আবেদন করেছেন, বন্যাকে যেন অনুষ্ঠান করতে দেওয়া না হয়। এখানেই শেষ নয়, মধ্যমগ্রাম নাগরিক সমাজ জানিয়েছে- যদি এই শিল্পী অনুষ্ঠান করে তাহলে এবারের পরিবেশ মেলা তারা বয়কট করবে।ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়েছে, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পুরসভার কাছে আবেদন জানাচ্ছি, আগামী ২৮ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনা অবিলম্বে বাতিল করা হোক। বাংলাদেশের কোন শিল্পীকে দয়াকরে কোন অনুষ্ঠান করতে দেবেন না। আগে দেশ, তারপর সব। অনুগ্রহ করে বিষয়টি ভেবে দেখবেন।’এ বিষয়ে কলকাতার সংবাদমাধ্যমকে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রূপের অ্যাডমিন রূপক দে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করছেন সেদেশের কট্টরপন্থীরা। এমন পরিস্থিতিতেও বাংলাদেশের কোন শিল্পীরাই প্রতিবাদ করছেন না। আমাদের কাছে জাতীয়তাবোধ আগে। তাই আমরা বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতানুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছি।’এ প্রসঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, ‘যে কোন দেশের শিল্পীকেই আমরা শ্রদ্ধা করি। আমরা শিল্পীদের নিয়ে বিভাজনের রেখা টানতে চাই না। এটা বাঙালি, বিশেষ করে সঙ্গীত অনুরাগীদের সংস্কৃতি নয়। যারা বিভাজনে বিশ্বাস করেন, তারা করতেই পারেন। তবে, এটা ঠিক নয়।’আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×