হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানের চালানো বিমান হামলার উপযুক্ত জবাব দেয়ার হুমকি দিলো আফগানিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন


কাবুল, ২৫ নভেম্বর – নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় চালায় পাকিস্তান। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার।

এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল। গতকাল পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ।

আরও পড়ুন

নিখোঁজের একদিন পর জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি তাদের ওপর হামলা চালাচ্ছে। এতে আফগানিস্তানের মদদ আছে বলেও দাবি করে তারা। তবে তালেবান সরকার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গতকাল পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য। আর বাকি তিনজন বেসামরিক সাধারণ মানুষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে প্রতিহত করা হয়। এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

পাকিস্তানের চালানো বিমান হামলার উপযুক্ত জবাব দেয়ার হুমকি দিলো আফগানিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানের চালানো বিমান হামলার উপযুক্ত জবাব দেয়ার হুমকি দিলো আফগানিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ২৫ নভেম্বর – নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় চালায় পাকিস্তান। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার।এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল। গতকাল পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ।পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি তাদের ওপর হামলা চালাচ্ছে। এতে আফগানিস্তানের মদদ আছে বলেও দাবি করে তারা। তবে তালেবান সরকার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।গতকাল পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য। আর বাকি তিনজন বেসামরিক সাধারণ মানুষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে প্রতিহত করা হয়। এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×