হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী নৌবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় শুরু হয়েছে নৌবাহিনীর উদ্যোগে ৩ দিন ব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ প্রত্যন্ত এলাকা ও দ্বীপবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করার ধারাবাহিকতায় তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়।

বাংলাদেশ নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিন এর তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে শুরু হওয়া ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে।

ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনে চিকিৎসা নিতে আসা মানুষজনের দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা এবং মুখ ও দাঁতের সঠিক যত্ন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের জন্যও নৌবাহিনীর অন্য একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

চিকিৎসা সেবা গ্রহণকারীদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ দাঁত ও অন্যান্য রোগের চিকিৎসার জন্য ক্যাম্পেইনে আসছে। সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার মানুষকে ডেন্টাল ও মেডিসিন বিষয়ে চিকিৎসা প্রদান করা হবে। আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে চিকিৎসা সেবা প্রদান করায় সেবা গ্রহীতারা ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তি প্রকাশ করেছে।

চিকিৎসা নিতে আসা উপস্থিত বাসিন্দারা নৌবাহিনীর এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রেস বিজ্ঞপ্তিতে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী নৌবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী নৌবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলায় শুরু হয়েছে নৌবাহিনীর উদ্যোগে ৩ দিন ব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ প্রত্যন্ত এলাকা ও দ্বীপবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করার ধারাবাহিকতায় তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়। বাংলাদেশ নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিন এর তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে শুরু হওয়া ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে। ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনে চিকিৎসা নিতে আসা মানুষজনের দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা এবং মুখ ও দাঁতের সঠিক যত্ন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের জন্যও নৌবাহিনীর অন্য একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। চিকিৎসা সেবা গ্রহণকারীদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ দাঁত ও অন্যান্য রোগের চিকিৎসার জন্য ক্যাম্পেইনে আসছে। সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার মানুষকে ডেন্টাল ও মেডিসিন বিষয়ে চিকিৎসা প্রদান করা হবে। আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে চিকিৎসা সেবা প্রদান করায় সেবা গ্রহীতারা ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তি প্রকাশ করেছে। চিকিৎসা নিতে আসা উপস্থিত বাসিন্দারা নৌবাহিনীর এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রেস বিজ্ঞপ্তিতে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×