হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৪ বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেলো গ্রামীণ ব্যাংক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১১ অক্টোবর – চার বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি এ সুবিধা বন্ধ হয়ে যায়। নতুন ঘোষণা অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা ভোগ করবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়। সেখানে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

গেজেটে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬ এর উপধারা (৫) এবং (৬) এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান হতে অব্যাহতি দেওয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর, ২০২৯ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কর অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হলে ওই সময় কর অব্যাহতি চেয়ে সরকারের কাছে আবেদন করে গ্রামীণ ব্যাংক। তবে তাতে সাড়া মেলেনি।

এবার নতুন করে ৫ বছর ৩ মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। জানা গেছে, গত ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৪ বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেলো গ্রামীণ ব্যাংক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৪ বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেলো গ্রামীণ ব্যাংক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ অক্টোবর – চার বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি এ সুবিধা বন্ধ হয়ে যায়। নতুন ঘোষণা অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা ভোগ করবে।বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়। সেখানে এই তথ্য জানানো হয়।গেজেটে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬ এর উপধারা (৫) এবং (৬) এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান হতে অব্যাহতি দেওয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর, ২০২৯ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।এর আগে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কর অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হলে ওই সময় কর অব্যাহতি চেয়ে সরকারের কাছে আবেদন করে গ্রামীণ ব্যাংক। তবে তাতে সাড়া মেলেনি।এবার নতুন করে ৫ বছর ৩ মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। জানা গেছে, গত ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×