হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পোল্ট্রি হাউসে স্বাবলম্বিতার স্বপ্ন উখিয়ার নারীদের

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
📌 সংক্ষেপ: একটি পোল্ট্রি হাউস শুধু মুরগি পালনের অবকাঠামো নয়, হোস্ট কমিউনিটির নারীদের জন্য এটি হতে পারে আয় ও স্বাবলম্বিতার নতুন সুযোগ। প্রয়োজনীয় উপকরণের পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেলে ঘরভিত্তিক মুরগি পা…

একটি পোল্ট্রি হাউস শুধু মুরগি পালনের অবকাঠামো নয়, হোস্ট কমিউনিটির নারীদের জন্য এটি হতে পারে আয় ও স্বাবলম্বিতার নতুন সুযোগ। প্রয়োজনীয় উপকরণের পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেলে ঘরভিত্তিক মুরগি পালন থেকে ধীরে ধীরে ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে ওঠার পথও তৈরি হতে পারে। উখিয়ার রাজাপালং ইউনিয়নে হোস্ট কমিউনিটির নির্বাচিত উপকারভোগীদের মাঝে পোল্ট্রি হাউস বিতরণের উদ্যোগে এমন সম্ভাবনাই সামনে এসেছে।

সোমবার (১০ আগস্ট) মুক্তি কক্সবাজারের বাস্তবায়নে, আইভিওয়াই জাপানের কারিগরি সহযোগিতায় এবং জাপান প্ল্যাটফর্মের অর্থায়নে পরিচালিত ইমপ্রুভিং ফুড সেল্ফ-সাফিশিয়েন্সি অ্যান্ড লাইভলিহুড থ্রু এগ্রিকালচারাল ট্রেনিং ফর রিফিউজি ক্যাম্প অ্যান্ড হোস্ট কমিউনিটি রেসিডেন্টস উইথ ইনঅ্যাডিকুয়েট ফুড অ্যাক্সেস ইন উখিয়া প্রকল্পের আওতায় এ পোল্ট্রি হাউস বিতরণ করা হয়।

প্রকল্পের আওতায় ২০০টি হোস্ট কমিউনিটির পরিবারকে সবজি চাষ ও মুরগি পালনের মাধ্যমে জীবিকায়ন উন্নয়নে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ৫০০টি রোহিঙ্গা শরণার্থী পরিবারকে বসতবাড়িভিত্তিক সবজি উৎপাদন ও পুকুরে মাছ চাষে সহায়তা দেওয়া হবে।

পোল্ট্রি হাউসে স্বাবলম্বিতার স্বপ্ন উখিয়ার নারীদের
পোল্ট্রি হাউস বিতরণ অনুষ্ঠানে ইউএনও পান্না আক্তার – কক্সবাজার পোস্ট

প্রকল্পের কার্যক্রম শুধু উপকরণ বিতরণে সীমাবদ্ধ নয়। ব্যবহারিক প্রশিক্ষণ, কৃষি উপকরণ সরবরাহ এবং প্রাণিসম্পদের টিকাদান কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের দক্ষতা বাড়ানো হবে। এর ফলে পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা, আয় বৃদ্ধি ও জীবিকা সহনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী। উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, আইভিওয়াই জাপানের প্রোগ্রাম ম্যানেজার রিয়ে কুন্ড, আইএফএসএল প্রকল্পের প্রধান মো. ওসমান গনি, সহকারী প্রকল্প সমন্বয়কারী আবেদা সুলতানাসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রতিনিধিরা।

আরও পড়ুন

উখিয়ায় থানা পুলিশের অভিযানে ৭ জন গ্রেফতার

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বিতরণ করা সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে পারিবারিক আয় ও জীবিকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে—তাদের অধিকার, মর্যাদা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আমরা সবসময় পাশে থাকব এবং কাজ করে যাব। নারীর ক্ষমতায়নে নারীদের আর্থনির্ভরশীলতার বিকল্প নেই।”

উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন উপকারভোগীদের মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান এবং প্রাণিসম্পদের পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেন।

উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, জীবিকায়নমূলক উপকরণের পাশাপাশি দক্ষতা ও সক্ষমতাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হলে তা ঝুঁকিপূর্ণ নারী ও তাঁদের পরিবারের অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে সৈয়দ লুৎফুল কবির চৌধুরী প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্পদের যথাযথ ব্যবহার ও টেকসই ফলাফল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টদের মতে, উপকরণ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে হোস্ট কমিউনিটির নারীদের ঘরভিত্তিক আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ বাড়বে। এর মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধির পাশাপাশি তাঁদের অর্থনৈতিক সক্ষমতা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পোল্ট্রি হাউসে স্বাবলম্বিতার স্বপ্ন উখিয়ার নারীদের সম্পর্কিত তথ্য কী?

উত্তর: একটি পোল্ট্রি হাউস শুধু মুরগি পালনের অবকাঠামো নয়, হোস্ট কমিউনিটির নারীদের জন্য এটি হতে পারে আয় ও স্বাবলম্বিতার নতুন সুযোগ। প্রয়োজনীয় উপকরণের। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

পোল্ট্রি হাউসে স্বাবলম্বিতার স্বপ্ন উখিয়ার নারীদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পোল্ট্রি হাউসে স্বাবলম্বিতার স্বপ্ন উখিয়ার নারীদের

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Print Image
একটি পোল্ট্রি হাউস শুধু মুরগি পালনের অবকাঠামো নয়, হোস্ট কমিউনিটির নারীদের জন্য এটি হতে পারে আয় ও স্বাবলম্বিতার নতুন সুযোগ। প্রয়োজনীয় উপকরণের পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেলে ঘরভিত্তিক মুরগি পালন থেকে ধীরে ধীরে ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে ওঠার পথও তৈরি হতে পারে। উখিয়ার রাজাপালং ইউনিয়নে হোস্ট কমিউনিটির নির্বাচিত উপকারভোগীদের মাঝে পোল্ট্রি হাউস বিতরণের উদ্যোগে এমন সম্ভাবনাই সামনে এসেছে। সোমবার (১০ আগস্ট) মুক্তি কক্সবাজারের বাস্তবায়নে, আইভিওয়াই জাপানের কারিগরি সহযোগিতায় এবং জাপান প্ল্যাটফর্মের অর্থায়নে পরিচালিত ইমপ্রুভিং ফুড সেল্ফ-সাফিশিয়েন্সি অ্যান্ড লাইভলিহুড থ্রু এগ্রিকালচারাল ট্রেনিং ফর রিফিউজি ক্যাম্প অ্যান্ড হোস্ট কমিউনিটি রেসিডেন্টস উইথ ইনঅ্যাডিকুয়েট ফুড অ্যাক্সেস ইন উখিয়া প্রকল্পের আওতায় এ পোল্ট্রি হাউস বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় ২০০টি হোস্ট কমিউনিটির পরিবারকে সবজি চাষ ও মুরগি পালনের মাধ্যমে জীবিকায়ন উন্নয়নে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ৫০০টি রোহিঙ্গা শরণার্থী পরিবারকে বসতবাড়িভিত্তিক সবজি উৎপাদন ও পুকুরে মাছ চাষে সহায়তা দেওয়া হবে। [caption id="attachment_84411" align="alignnone" width="300"] পোল্ট্রি হাউস বিতরণ অনুষ্ঠানে ইউএনও পান্না আক্তার - কক্সবাজার পোস্ট[/caption] প্রকল্পের কার্যক্রম শুধু উপকরণ বিতরণে সীমাবদ্ধ নয়। ব্যবহারিক প্রশিক্ষণ, কৃষি উপকরণ সরবরাহ এবং প্রাণিসম্পদের টিকাদান কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের দক্ষতা বাড়ানো হবে। এর ফলে পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা, আয় বৃদ্ধি ও জীবিকা সহনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী। উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, আইভিওয়াই জাপানের প্রোগ্রাম ম্যানেজার রিয়ে কুন্ড, আইএফএসএল প্রকল্পের প্রধান মো. ওসমান গনি, সহকারী প্রকল্প সমন্বয়কারী আবেদা সুলতানাসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বিতরণ করা সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে পারিবারিক আয় ও জীবিকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে—তাদের অধিকার, মর্যাদা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আমরা সবসময় পাশে থাকব এবং কাজ করে যাব। নারীর ক্ষমতায়নে নারীদের আর্থনির্ভরশীলতার বিকল্প নেই।” উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন উপকারভোগীদের মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান এবং প্রাণিসম্পদের পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেন। উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, জীবিকায়নমূলক উপকরণের পাশাপাশি দক্ষতা ও সক্ষমতাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হলে তা ঝুঁকিপূর্ণ নারী ও তাঁদের পরিবারের অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে সৈয়দ লুৎফুল কবির চৌধুরী প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্পদের যথাযথ ব্যবহার ও টেকসই ফলাফল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টদের মতে, উপকরণ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে হোস্ট কমিউনিটির নারীদের ঘরভিত্তিক আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ বাড়বে। এর মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধির পাশাপাশি তাঁদের অর্থনৈতিক সক্ষমতা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×