হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থী থাকবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


চাঁদপুর, ২৭ জানুয়ারি – সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থী থাকবে। কারণ সরকারের রাস্তাঘাটসহ অবকাঠামোগত বেশিরভাগ উন্নয়ন কাজই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হয়। আমাদের দলে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। কাজেই যদি নৌকার ৪-৫ জন উপজেলা পরিষদ নির্বাচনে দাঁড়ায় আর প্রতিপক্ষের ১ জন থাকলে আমাদের দলীয় প্রার্থী পরাজিত হতে পারে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে চাঁদপুরের পুরানবাজার ডিগ্রী কলেজে পৌর ১ থেকে ৫নং ওয়ার্ডের নৌকার নির্বাচন পরিচালানার কেন্দ্র কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দলের নেতৃস্থানীয় যারা প্রকাশ্যে নির্বাচনে নৌকার বিরোধীতা করেছে, তাদেরকে যাতে ভবিষ্যতে কখনো দলীয় কোনো নির্বাচনের দায়িত্বে আনা না হয়। এ বিষয়েও আমরা নেত্রীর সঙ্গে আলোচনা করব। নৌকা জয়ী করতে সকলে অক্লান্ত পরিশ্রম করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

চাঁদপুর পৌর আওয়ামী লীগ সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইমাম বাদশা, প্যানেল মেয়র মো. আলী মাঝীসহ ওয়ার্ড পর্যায়ের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির নেতারা বক্তব্য রাখেন।

এর আগে ডা. দীপু মনি সমাজকল্যাণমন্ত্রী হওয়ায় কেন্দ্র কমিটির নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সূত্র: কালবেলা
আইএ/ ২৭ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থী থাকবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থী থাকবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চাঁদপুর, ২৭ জানুয়ারি – সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থী থাকবে। কারণ সরকারের রাস্তাঘাটসহ অবকাঠামোগত বেশিরভাগ উন্নয়ন কাজই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হয়। আমাদের দলে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। কাজেই যদি নৌকার ৪-৫ জন উপজেলা পরিষদ নির্বাচনে দাঁড়ায় আর প্রতিপক্ষের ১ জন থাকলে আমাদের দলীয় প্রার্থী পরাজিত হতে পারে।শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে চাঁদপুরের পুরানবাজার ডিগ্রী কলেজে পৌর ১ থেকে ৫নং ওয়ার্ডের নৌকার নির্বাচন পরিচালানার কেন্দ্র কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, দলের নেতৃস্থানীয় যারা প্রকাশ্যে নির্বাচনে নৌকার বিরোধীতা করেছে, তাদেরকে যাতে ভবিষ্যতে কখনো দলীয় কোনো নির্বাচনের দায়িত্বে আনা না হয়। এ বিষয়েও আমরা নেত্রীর সঙ্গে আলোচনা করব। নৌকা জয়ী করতে সকলে অক্লান্ত পরিশ্রম করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।চাঁদপুর পৌর আওয়ামী লীগ সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইমাম বাদশা, প্যানেল মেয়র মো. আলী মাঝীসহ ওয়ার্ড পর্যায়ের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির নেতারা বক্তব্য রাখেন।এর আগে ডা. দীপু মনি সমাজকল্যাণমন্ত্রী হওয়ায় কেন্দ্র কমিটির নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।সূত্র: কালবেলাআইএ/ ২৭ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×