হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রাইভেট কারে অভিনব কায়দায় পাচার, ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ জুন ২০২২, ০৬:৪৭ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেট কারে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুন) দুপুর ১ টার দিকে কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে ঢাকা মেট্রো ল-১২-০০৮৬ নাম্বারের প্রাইভেট কার তল্লাশি চালায়। এসময় প্রাইভেট কারের চালক টেকনাফ থানাধীন গোদার বিল এলাকার বাসিন্দা মৃত অলি উল্লাহ এর ছেলে করিম উল্লাহ (৩২) কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে ইয়াবা পাচারের বিষয়টি অস্বীকার করে। পরে আটককৃত করিমসহ প্রাইভেট কার কলাতলি সেভেন স্টার ওয়ার্কসপে এনে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির এক পর্যায়ে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় লুকানো দশ টি কালো কচ টেপ দ্বারা মুড়ানো প্যাকেটে বিশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ চেকপোস্টে একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি করি। প্রথমে আটককৃত চালক অস্বীকার করলেও স্থানীয় ওয়ার্কসপে চার ঘন্টা তল্লাশি করে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে উপস্থিত লোকজনের সামনে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন বলে যোগ করেন তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

বুনিয়াদি প্রশিক্ষণে দ্বিতীয় উখিয়ার পিআইও এটিএম কাওছার আহমেদ

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

প্রাইভেট কারে অভিনব কায়দায় পাচার, ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রাইভেট কারে অভিনব কায়দায় পাচার, ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ জুন ২০২২, ০৬:৪৭ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল: কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেট কারে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুন) দুপুর ১ টার দিকে কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে ঢাকা মেট্রো ল-১২-০০৮৬ নাম্বারের প্রাইভেট কার তল্লাশি চালায়। এসময় প্রাইভেট কারের চালক টেকনাফ থানাধীন গোদার বিল এলাকার বাসিন্দা মৃত অলি উল্লাহ এর ছেলে করিম উল্লাহ (৩২) কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে ইয়াবা পাচারের বিষয়টি অস্বীকার করে। পরে আটককৃত করিমসহ প্রাইভেট কার কলাতলি সেভেন স্টার ওয়ার্কসপে এনে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির এক পর্যায়ে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় লুকানো দশ টি কালো কচ টেপ দ্বারা মুড়ানো প্যাকেটে বিশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ চেকপোস্টে একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি করি। প্রথমে আটককৃত চালক অস্বীকার করলেও স্থানীয় ওয়ার্কসপে চার ঘন্টা তল্লাশি করে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে উপস্থিত লোকজনের সামনে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন বলে যোগ করেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×