হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন


ফরিদপুর, ১৫ মার্চ – ফরিদপুরের মধুখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে মিঠুন সরকার এবং ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে মো. শাহিন শেখ। পুলিশ জানায় ২০১৬ সালের একটি মাদক মামলায় মিঠুন সরকারের ১০ বছরের কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আরও পড়ুন

পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির মো. তাইজুর রহমান জানান শনিবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিঠুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একই রাতে রাত প্রায় দুইটার দিকে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে সক্রিয় চোর চক্রের সদস্য শাহিন শেখকে আটক করে পুলিশ।

তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত এই দুই আসামিকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ফরিদপুর, ১৫ মার্চ – ফরিদপুরের মধুখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে মিঠুন সরকার এবং ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে মো. শাহিন শেখ। পুলিশ জানায় ২০১৬ সালের একটি মাদক মামলায় মিঠুন সরকারের ১০ বছরের কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির মো. তাইজুর রহমান জানান শনিবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিঠুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে একই রাতে রাত প্রায় দুইটার দিকে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে সক্রিয় চোর চক্রের সদস্য শাহিন শেখকে আটক করে পুলিশ।তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত এই দুই আসামিকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×