হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু, সাংবাদিক মার্ক টালি মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৫ জানুয়ারি – একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে তার মৃত্যু হয়। বিবিসি হিন্দির খবরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাজ্যের নাগরিক মার্ক টালি ১৯৩৫ সালের ২৪ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। সেই সময় তার ব্যবসায়ী বাবা ভারতে ছিলেন। কলকাতায় শৈশব কাটলেও ৯ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে ফিরে যান।

আরও পড়ুন

সামরিক আক্রমণ কি তবে শেষ? ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণায় উত্তাল মধ্যপ্রাচ্যের রাজনীতি

১৯৬৪ সালে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে যোগ দেন। ১৯৬৫ সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দায়িত্ব নেন। তিনি বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে খবর সংগ্রহ করতেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে তিনি ১৯৭১ সালের এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে যান। এটি প্রথম এবং শেষ বারের মতো পাকিস্তান সরকার দু’জন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল।

মার্ক টালি বলেছিলেন, ১৯৭১ সালের সফরে তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী গিয়েছিলেন।

একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে। বিবিসি থেকে অবসর নেওয়ার পর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু, সাংবাদিক মার্ক টালি মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু, সাংবাদিক মার্ক টালি মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৫ জানুয়ারি – একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে তার মৃত্যু হয়। বিবিসি হিন্দির খবরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।যুক্তরাজ্যের নাগরিক মার্ক টালি ১৯৩৫ সালের ২৪ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। সেই সময় তার ব্যবসায়ী বাবা ভারতে ছিলেন। কলকাতায় শৈশব কাটলেও ৯ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে ফিরে যান।১৯৬৪ সালে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে যোগ দেন। ১৯৬৫ সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দায়িত্ব নেন। তিনি বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে খবর সংগ্রহ করতেন।বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে তিনি ১৯৭১ সালের এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে যান। এটি প্রথম এবং শেষ বারের মতো পাকিস্তান সরকার দু’জন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল।মার্ক টালি বলেছিলেন, ১৯৭১ সালের সফরে তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী গিয়েছিলেন।একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে। বিবিসি থেকে অবসর নেওয়ার পর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেছেন।এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×