হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৃষ্টিতে ঘরের ভেতরে জমেছিল পানি, সেই পানিতে পড়েই ৬ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন


কলকাতা, ০২ আগস্ট – কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গজুড়ে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। এতে শুধু রাস্তাঘাট নয়, বিভিন্ন জায়গায় বাড়িঘরের ভেতরেও জমেছে পানি। আর পানিতে পড়েই মর্মান্তিক মৃত্যু হলো ছয় মাসের এক কন্যাশিশুর।

ঘুমের ঘোরে খাট থেকে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মৃত্যু হয়েছে শিশুটির। তার নাম ঋষিকা ঘড়ুই, বাবার নাম পাপন ঘড়ুই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগস্ট) কলকাতার পার্শ্ববর্তী শহর অঞ্চল উত্তর দমদম মিউনিসিপ্যালিটির ১৩ নম্বর ওয়ার্ডে।

আরও পড়ুন

দেশের মাথাপিছু আয় এখন ৩,০২০ ডলার! সংসদে দেশের অর্থনীতির আমূল চিত্র তুলে ধরলেন অর্থমন্ত্রী

জানা যায়, কিছুদিন ধরে অনবরত বৃষ্টিতে উত্তর দমদম মিউনিসিপ্যালিটির প্রায় সব ওয়ার্ডই এখন পানির তলায়। ১৩ নম্বর ওয়ার্ডের হরিপাড়া পুরোটাই পানির তলায় চলে গেছে। শনিবারও হরিপাড়ার পাপন ঘড়ুইয়ের বাড়ির ভেতরে বৃষ্টির পানি জমে রয়েছে।

একমাত্র কন্যা ঋষিকাকে ঘুম পাড়িয়ে ঘরের কাজ করছিলেন পাপনের স্ত্রী। সেসময় কোনোভাবে শিশুটি খাট থেকে নিচে পানিতে পড়ে যায়। পরে মা ঘরে ঢুকে দেখতে পান ঋষিকা পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তর দমদম পৌরসভার হাসপাতালে। সেখান থেকে ফুলবাগান শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঋষিকাকে মৃত ঘোষণা করেন।

উত্তর দমদম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রশান্ত দাশ বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শুনেই আমি চলে এসেছি। আসলে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছিল। তাতেই পানি জমেছে। বাচ্চাটা শুয়ে ছিল, এরমধ্যে খাট থেকে নিচে পড়ে যায়। এখান থেকে পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে আবার শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বৃষ্টিতে ঘরের ভেতরে জমেছিল পানি, সেই পানিতে পড়েই ৬ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৃষ্টিতে ঘরের ভেতরে জমেছিল পানি, সেই পানিতে পড়েই ৬ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০২ আগস্ট – কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গজুড়ে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। এতে শুধু রাস্তাঘাট নয়, বিভিন্ন জায়গায় বাড়িঘরের ভেতরেও জমেছে পানি। আর পানিতে পড়েই মর্মান্তিক মৃত্যু হলো ছয় মাসের এক কন্যাশিশুর।ঘুমের ঘোরে খাট থেকে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মৃত্যু হয়েছে শিশুটির। তার নাম ঋষিকা ঘড়ুই, বাবার নাম পাপন ঘড়ুই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগস্ট) কলকাতার পার্শ্ববর্তী শহর অঞ্চল উত্তর দমদম মিউনিসিপ্যালিটির ১৩ নম্বর ওয়ার্ডে।জানা যায়, কিছুদিন ধরে অনবরত বৃষ্টিতে উত্তর দমদম মিউনিসিপ্যালিটির প্রায় সব ওয়ার্ডই এখন পানির তলায়। ১৩ নম্বর ওয়ার্ডের হরিপাড়া পুরোটাই পানির তলায় চলে গেছে। শনিবারও হরিপাড়ার পাপন ঘড়ুইয়ের বাড়ির ভেতরে বৃষ্টির পানি জমে রয়েছে।একমাত্র কন্যা ঋষিকাকে ঘুম পাড়িয়ে ঘরের কাজ করছিলেন পাপনের স্ত্রী। সেসময় কোনোভাবে শিশুটি খাট থেকে নিচে পানিতে পড়ে যায়। পরে মা ঘরে ঢুকে দেখতে পান ঋষিকা পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তর দমদম পৌরসভার হাসপাতালে। সেখান থেকে ফুলবাগান শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঋষিকাকে মৃত ঘোষণা করেন।উত্তর দমদম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রশান্ত দাশ বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শুনেই আমি চলে এসেছি। আসলে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছিল। তাতেই পানি জমেছে। বাচ্চাটা শুয়ে ছিল, এরমধ্যে খাট থেকে নিচে পড়ে যায়। এখান থেকে পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে আবার শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×