হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেইজিংয়ে দুই পাতাল রেলের সংঘর্ষে আহত ৫১৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


বেইজিং, ১৫ ডিসেম্বর – চীনের বেইজিংয়ে দুইটি পাতাল ট্রেনের সংঘর্ষের ঘটনায় অন্তত ৫১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০২ জনের শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বেইজিংয়ের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলের বিস্তীর্ণ পাতাল রেল ব্যবস্থার চাংপিং লাইনে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বেইজিং শহর পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে পিচ্ছিল ট্র্যাকগুলোতে ট্রেনের স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম কাজ করছিল না। সময়মতো ব্রেক করতে না পারায় পেছনের টেনটি সামনে থেমে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

খবর পাওয়া মাত্রই জরুরি চিকিৎসা কর্মী, পুলিশ ও পরিবহন কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। রাত ১১টার মধ্যে সব যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, যে ৫০০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল তাদের মধ্যে ৪২৩ জনকে শুক্রবার সকালের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো চিকিৎসাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আহতদের মধ্যে ২৫ যাত্রীকে পর্যবেক্ষণে এবং ৬৭ জনকে তখনও হাসপাতালে ভর্তি করে রাখা হয়।

বুধবার থেকে শুরু হওয়া অস্বাভাবিক তুষারপাতের কারণে বেইজিংয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। তাপমাত্রা রাতারাতি মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় সড়ক চলাচলেও সতর্কতা জারি করা হয়েছে।

বেইজিংয়ে শীতকালে তীব্র ঠাণ্ডা থাকলে ভারী তুষারপাতের ঘটনা বিরল। কিন্তু এ বছর ব্যাপক হারে তুষারপাত ঘটছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ ডিসেম্বর ২০২৩

 




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেইজিংয়ে দুই পাতাল রেলের সংঘর্ষে আহত ৫১৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেইজিংয়ে দুই পাতাল রেলের সংঘর্ষে আহত ৫১৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ১৫ ডিসেম্বর – চীনের বেইজিংয়ে দুইটি পাতাল ট্রেনের সংঘর্ষের ঘটনায় অন্তত ৫১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০২ জনের শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বেইজিংয়ের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলের বিস্তীর্ণ পাতাল রেল ব্যবস্থার চাংপিং লাইনে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বেইজিং শহর পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে পিচ্ছিল ট্র্যাকগুলোতে ট্রেনের স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম কাজ করছিল না। সময়মতো ব্রেক করতে না পারায় পেছনের টেনটি সামনে থেমে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। খবর পাওয়া মাত্রই জরুরি চিকিৎসা কর্মী, পুলিশ ও পরিবহন কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। রাত ১১টার মধ্যে সব যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, যে ৫০০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল তাদের মধ্যে ৪২৩ জনকে শুক্রবার সকালের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো চিকিৎসাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আহতদের মধ্যে ২৫ যাত্রীকে পর্যবেক্ষণে এবং ৬৭ জনকে তখনও হাসপাতালে ভর্তি করে রাখা হয়। বুধবার থেকে শুরু হওয়া অস্বাভাবিক তুষারপাতের কারণে বেইজিংয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। তাপমাত্রা রাতারাতি মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় সড়ক চলাচলেও সতর্কতা জারি করা হয়েছে। বেইজিংয়ে শীতকালে তীব্র ঠাণ্ডা থাকলে ভারী তুষারপাতের ঘটনা বিরল। কিন্তু এ বছর ব্যাপক হারে তুষারপাত ঘটছে। সূত্র: জাগো নিউজআইএ/ ১৫ ডিসেম্বর ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×