হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা, আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২, ০৮:৫৮ অপরাহ্ন

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বালু উত্তোলন পরিবহনের কাজে ব্যবহৃত উপকরণ সহ ১টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

২৯ মার্চ মঙ্গলবার বিকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড ফকিরাকাটায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নুরুল আজিম নামে এক বালু ব্যবসায়ীকে আটক করে,পরে বালুসহ ১টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন,পরিবহন ও সংরক্ষণের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত নুরুল আজিমকে ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেছেন।

এসময় বালু সিন্ডিকেট ও পাহাড় কাঁটার সাথে জড়িতদের ভবিষ্যৎ জন্য সতর্কও করা হয়েছে। অভিযান পরিচালনার সময় সাথে ছিলেন, এস আই আবু বক্কর নেতৃত্ব মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট,আনসার সদস্যগণ ও অফিস সহায়ক জসিম উদ্দিন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহেশখালী উপজেলায় কোনো বালুমহাল ইজারা নেই। যার ফলে অনেক অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে বালুছড়ার আশপাশের এলাকা, ব্রিজ- কালভার্টসহ রাস্তা ভেঙে ফেলছে। ধ্বসে যাচ্ছে উঁচু অঞ্চল।

সাধারণ মানুষ এসব নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তবে,মহেশখালীতে অবৈধভাবে সিন্ডিকেট করে বালু উত্তোলন ও পাহাড় কাঁটার মতো পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী মোহাম্মদ ইয়াসিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় খেকো দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড় খেকো, বালু উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরকে অনুরোধ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় খেকো দের বিরুদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা, আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা, আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২, ০৮:৫৮ অপরাহ্ন
Print Image
গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী:: মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বালু উত্তোলন পরিবহনের কাজে ব্যবহৃত উপকরণ সহ ১টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার বিকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড ফকিরাকাটায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুরুল আজিম নামে এক বালু ব্যবসায়ীকে আটক করে,পরে বালুসহ ১টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন,পরিবহন ও সংরক্ষণের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত নুরুল আজিমকে ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেছেন। এসময় বালু সিন্ডিকেট ও পাহাড় কাঁটার সাথে জড়িতদের ভবিষ্যৎ জন্য সতর্কও করা হয়েছে। অভিযান পরিচালনার সময় সাথে ছিলেন, এস আই আবু বক্কর নেতৃত্ব মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট,আনসার সদস্যগণ ও অফিস সহায়ক জসিম উদ্দিন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহেশখালী উপজেলায় কোনো বালুমহাল ইজারা নেই। যার ফলে অনেক অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে বালুছড়ার আশপাশের এলাকা, ব্রিজ- কালভার্টসহ রাস্তা ভেঙে ফেলছে। ধ্বসে যাচ্ছে উঁচু অঞ্চল। সাধারণ মানুষ এসব নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তবে,মহেশখালীতে অবৈধভাবে সিন্ডিকেট করে বালু উত্তোলন ও পাহাড় কাঁটার মতো পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী মোহাম্মদ ইয়াসিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় খেকো দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাহাড় খেকো, বালু উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরকে অনুরোধ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় খেকো দের বিরুদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×