কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রেজুখাল চেকপোস্টে একটি সিএনজি তল্লাশির সময় তাকে আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টে কর্তব্যরত একটি টহল দল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় সিএনজির যাত্রী শিল্পী আক্তারের (২৮) শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটককৃত শিল্পী আক্তার ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চর-অমরাপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়াও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আগামীকাল দুপুর ১২টায় শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
আটককৃত আসামীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী রামু থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।




মন্তব্য করুন