হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টারের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২০ নভেম্বর – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার মারা গেছেন। মৃত্যুকালে এই সাবেক ফার্স্ট লেডির বয়স হয়েছিল ৯৬ বছর। কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, মৃত্যুর সময় পরিবারের লোকজন তার পাশে ছিলেন। খবর বিবিসির।

ক্যানসারে আক্রান্ত জিমি কার্টার গত ফেব্রুয়ারি থেকে হসপাইস কেয়ার নামে একটি স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করছেন। গত শুক্রবার স্বামীকে দেখতে সেখানে যান রোজালিন। বর্তমানে জিমি কার্টারের বয়স ৯৯ বছর।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোজালিন ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত জুলাই মাসে ৭৭তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন জিমি এবং রোজালিন দম্পতি। জীবনের দীর্ঘ সময় তারা একে অপরের সঙ্গে ছিলেন।

এক বিবৃতিতে জিমি কার্টার বলেন, আমি যা কিছু করেছি সবকিছুতেই রোজালিন আমার অংশীদার ছিল। যখন আমার যা প্রয়োজন হয়েছে তখনই সে আমাকে সঠিক নির্দেশনা এবং উত্সাহ দিয়েছে। যতদিন রোজালিন পৃথিবীতে ছিল আমি সবসময় জানতাম যে, কেউ আমাকে ভালবাসে এবং সমর্থন করে।

১৯২৭ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন এলেনোর রোজালিন স্মিথ। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টার এবং রোজালিন বিয়ে করেন। তাদের চার সন্তান রয়েছে।

রোজালিনকে একজন মমতাময়ী মা, অসাধারণ নারী এবং মহান মানবিক গুণাবলীর অধিকারী বলে উল্লেখ করেছেন তার ছেলে চিপ কার্টার।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টারের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টারের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২০ নভেম্বর – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার মারা গেছেন। মৃত্যুকালে এই সাবেক ফার্স্ট লেডির বয়স হয়েছিল ৯৬ বছর। কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, মৃত্যুর সময় পরিবারের লোকজন তার পাশে ছিলেন। খবর বিবিসির। ক্যানসারে আক্রান্ত জিমি কার্টার গত ফেব্রুয়ারি থেকে হসপাইস কেয়ার নামে একটি স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করছেন। গত শুক্রবার স্বামীকে দেখতে সেখানে যান রোজালিন। বর্তমানে জিমি কার্টারের বয়স ৯৯ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোজালিন ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত জুলাই মাসে ৭৭তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন জিমি এবং রোজালিন দম্পতি। জীবনের দীর্ঘ সময় তারা একে অপরের সঙ্গে ছিলেন। এক বিবৃতিতে জিমি কার্টার বলেন, আমি যা কিছু করেছি সবকিছুতেই রোজালিন আমার অংশীদার ছিল। যখন আমার যা প্রয়োজন হয়েছে তখনই সে আমাকে সঠিক নির্দেশনা এবং উত্সাহ দিয়েছে। যতদিন রোজালিন পৃথিবীতে ছিল আমি সবসময় জানতাম যে, কেউ আমাকে ভালবাসে এবং সমর্থন করে। ১৯২৭ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন এলেনোর রোজালিন স্মিথ। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টার এবং রোজালিন বিয়ে করেন। তাদের চার সন্তান রয়েছে। রোজালিনকে একজন মমতাময়ী মা, অসাধারণ নারী এবং মহান মানবিক গুণাবলীর অধিকারী বলে উল্লেখ করেছেন তার ছেলে চিপ কার্টার। সূত্র: জাগো নিউজআইএ/ ২০ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×