হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রুয়ান্ডা ও উগান্ডায় বন্যা ও ভূমিধসে ১৩৫ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


কিগালি, ০৪ মে – প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রুয়ান্ডায় কমপক্ষে ১২৯ জন এবং উগান্ডায় ছয়জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (৩ মে) কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা বাড়িতে আটকে থাকা জীবিতদের উদ্ধারে কাজ করছে।

আরও পড়ুন

পাকিস্তানের মধ্যস্থতায় নিরাপত্তার অনুমতি পাওয়া জাহাজে হামলা, প্রশ্নের মুখে কূটনৈতিক ভূমিকা

রাষ্ট্রীয় মালিকানাধীন রুয়ান্ডা সম্প্রচার সংস্থার পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্যার পানির স্রোতে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে।

রুয়ান্ডার ডেপুটি সরকারের মুখপাত্র অ্যালাইন মুকুরারিন্ডা বলেছেন, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৯-এ দাঁড়িয়েছে।

রুয়ান্ডার পশ্চিম প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো বলেছেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িতে পৌঁছানো। যাতে করে আমরা আটকে পড়া যেকোনো ব্যক্তিকে উদ্ধার করতে পারি।

ইতোমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

হাবিতেগেকো বলেন, সেবায়া নদীতে ভাঙন শুরু হয়েছে। আগের দিনের বৃষ্টির কারণে ভূমিধস হয়। যার কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল।

এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট পল কাগামে বলেছেন, সরকার অস্থায়ী স্থানান্তরসহ ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।

এদিকে রুয়ান্ডার প্রতিবেশী দেশ উগান্ডার দক্ষিণ-পশ্চিম কিসোরো জেলায় ভূমিধসে ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় রেড ক্রস জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন এক পরিবারের।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৪ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রুয়ান্ডা ও উগান্ডায় বন্যা ও ভূমিধসে ১৩৫ জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রুয়ান্ডা ও উগান্ডায় বন্যা ও ভূমিধসে ১৩৫ জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিগালি, ০৪ মে – প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রুয়ান্ডায় কমপক্ষে ১২৯ জন এবং উগান্ডায় ছয়জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার (৩ মে) কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা বাড়িতে আটকে থাকা জীবিতদের উদ্ধারে কাজ করছে। রাষ্ট্রীয় মালিকানাধীন রুয়ান্ডা সম্প্রচার সংস্থার পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্যার পানির স্রোতে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। রুয়ান্ডার ডেপুটি সরকারের মুখপাত্র অ্যালাইন মুকুরারিন্ডা বলেছেন, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৯-এ দাঁড়িয়েছে। রুয়ান্ডার পশ্চিম প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো বলেছেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িতে পৌঁছানো। যাতে করে আমরা আটকে পড়া যেকোনো ব্যক্তিকে উদ্ধার করতে পারি। ইতোমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। হাবিতেগেকো বলেন, সেবায়া নদীতে ভাঙন শুরু হয়েছে। আগের দিনের বৃষ্টির কারণে ভূমিধস হয়। যার কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট পল কাগামে বলেছেন, সরকার অস্থায়ী স্থানান্তরসহ ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে। এদিকে রুয়ান্ডার প্রতিবেশী দেশ উগান্ডার দক্ষিণ-পশ্চিম কিসোরো জেলায় ভূমিধসে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় রেড ক্রস জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন এক পরিবারের। সূত্র: বাংলানিউজআইএ/ ০৪ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×