হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রেকর্ড নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতীশ কুমার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৮ জানুয়ারি – ভারতের রাজনীতিতে রেকর্ড নবমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিহারের নেতা নীতীশ কুমার। ক্ষমতাসীন রাজনীতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে জোট গড়ে রোববার (২৮ জানুয়ারি) বিহারের নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বিজেপির সাথে অংশীদারত্ব গড়ে বিহারের নতুন সরকারের প্রধান হিসেবে নবমবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর প্ল্যাটফর্ম ইন্ডিয়া জোটের অন্যতম নেতা নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর শপথ নেয়ার আগে বিরোধীদের এই জোট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।

নীতীশের পাশাপাশি রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী, বিজয় সিনহা এবং অন্যান্যরা।

আরও পড়ুন

ইনানীতে গ্যাসকূপের আগুন নেভানোর প্রক্রিয়া শুরু

এনডিটিভি বলছে, বিহারের মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার জন্য গত এক দশকে পাঁচবারের মতো রাজনৈতিক শিবির পাল্টেছেন নীতীশ। রাজনীতিতে এই ডিগবাজির কারণে ভারতে তিনি ‘পল্টু কুমার’ নামেও পরিচিত।

নীতীশ কুমার ২০২২ সালে সর্বশেষ বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল, আবার জোট বদল করতে পারেন বিহারের রাজনৈতিক দল জেডিইউর নেতা নীতীশ। ওই বছর তিনি যে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং আরজেডি-কংগ্রেসসহ ১৯টি দলের সঙ্গে ‘মহাগঠবন্ধন’ জোট তৈরি করেছিলেন, দেড় বছর কাটতে না কাটতেই আবার সেই জোট ভেঙে এনডিএ-তে ফিরে যাবেন। সেই জল্পনা সত্যি করেই রোববার রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ।

লোকসভা নির্বাচনের আগে নীতীশের এই পক্ষ-বদল বিরোধী জোট ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। ইন্ডিয়া জোটের অন্যতম মুখ ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনিই। আসন ভাগাভাগি নিয়ে যখন জোটের ভেতরে ফাটল চওড়া হচ্ছে, সেই সময়ই লোকসভা নির্বাচনের ঠিক আগে জোটই বদলে ফেললেন নীতীশ কুমার।

ইন্ডিয়া জোটের প্রথম কর্ণধার ছিলেন তিনিই। তাদের এই জোটের লক্ষ্য ছিল বিজেপিকে হারানো। কিন্তু সেই নীতীশই আবার বিজেপির সঙ্গে হাত মেলান। এই প্রসঙ্গে বিহারের এই মুখ্যমন্ত্রী বলেন, আমি একটা জোট তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু দেখলাম, কেউই কিছু করছে না।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রেকর্ড নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতীশ কুমার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রেকর্ড নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতীশ কুমার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৮ জানুয়ারি – ভারতের রাজনীতিতে রেকর্ড নবমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিহারের নেতা নীতীশ কুমার। ক্ষমতাসীন রাজনীতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে জোট গড়ে রোববার (২৮ জানুয়ারি) বিহারের নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বিজেপির সাথে অংশীদারত্ব গড়ে বিহারের নতুন সরকারের প্রধান হিসেবে নবমবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর প্ল্যাটফর্ম ইন্ডিয়া জোটের অন্যতম নেতা নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর শপথ নেয়ার আগে বিরোধীদের এই জোট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।নীতীশের পাশাপাশি রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী, বিজয় সিনহা এবং অন্যান্যরা।এনডিটিভি বলছে, বিহারের মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার জন্য গত এক দশকে পাঁচবারের মতো রাজনৈতিক শিবির পাল্টেছেন নীতীশ। রাজনীতিতে এই ডিগবাজির কারণে ভারতে তিনি ‘পল্টু কুমার’ নামেও পরিচিত।নীতীশ কুমার ২০২২ সালে সর্বশেষ বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল, আবার জোট বদল করতে পারেন বিহারের রাজনৈতিক দল জেডিইউর নেতা নীতীশ। ওই বছর তিনি যে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং আরজেডি-কংগ্রেসসহ ১৯টি দলের সঙ্গে ‘মহাগঠবন্ধন’ জোট তৈরি করেছিলেন, দেড় বছর কাটতে না কাটতেই আবার সেই জোট ভেঙে এনডিএ-তে ফিরে যাবেন। সেই জল্পনা সত্যি করেই রোববার রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ।লোকসভা নির্বাচনের আগে নীতীশের এই পক্ষ-বদল বিরোধী জোট ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। ইন্ডিয়া জোটের অন্যতম মুখ ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনিই। আসন ভাগাভাগি নিয়ে যখন জোটের ভেতরে ফাটল চওড়া হচ্ছে, সেই সময়ই লোকসভা নির্বাচনের ঠিক আগে জোটই বদলে ফেললেন নীতীশ কুমার।ইন্ডিয়া জোটের প্রথম কর্ণধার ছিলেন তিনিই। তাদের এই জোটের লক্ষ্য ছিল বিজেপিকে হারানো। কিন্তু সেই নীতীশই আবার বিজেপির সঙ্গে হাত মেলান। এই প্রসঙ্গে বিহারের এই মুখ্যমন্ত্রী বলেন, আমি একটা জোট তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু দেখলাম, কেউই কিছু করছে না।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৮ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×