হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্প ও ঘুমধুম ট্রানজিট সেন্টার পরিদর্শনে পররাষ্ট্র সচিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

শহিদ রুবেল::

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে নির্মাণাধীন ট্রানজিট সেন্টার পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জসিম উদ্দিন।

শনিবার (৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সেবা কার্যক্রম ও অবকাঠামো দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলটি ক্যাম্প-৪ এর এলপিজি ডিস্ট্রিবিউশন সেন্টার, ই-ভাউচার শপ এবং ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। এছাড়া, ক্যাম্প-২০ এ আইওএম পরিচালিত ইনোভেশন ভ্যালি ও ক্যাম্প-৮ ওয়েস্টের ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন

উত্তর হারবাংয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ছৈয়দ ফকিরের

পরে ঘুমধুম এলাকায় ট্রানজিট সেন্টার ও বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সেতুর নির্মাণ কাজ পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে এনজিও ফোরামের স্কিলস ডেভেলাপমেন্ট সেন্টার ও প্রোডাকশন সেন্টার পরিদর্শন করেন।

প্রতিনিধি দল ক্যাম্পের সেবাদান প্রক্রিয়া ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।

প্রতিনিধি দলে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্প ও ঘুমধুম ট্রানজিট সেন্টার পরিদর্শনে পররাষ্ট্র সচিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্প ও ঘুমধুম ট্রানজিট সেন্টার পরিদর্শনে পররাষ্ট্র সচিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
Print Image
শহিদ রুবেল:: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে নির্মাণাধীন ট্রানজিট সেন্টার পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। শনিবার (৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সেবা কার্যক্রম ও অবকাঠামো দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলটি ক্যাম্প-৪ এর এলপিজি ডিস্ট্রিবিউশন সেন্টার, ই-ভাউচার শপ এবং ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। এছাড়া, ক্যাম্প-২০ এ আইওএম পরিচালিত ইনোভেশন ভ্যালি ও ক্যাম্প-৮ ওয়েস্টের ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে ঘুমধুম এলাকায় ট্রানজিট সেন্টার ও বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সেতুর নির্মাণ কাজ পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে এনজিও ফোরামের স্কিলস ডেভেলাপমেন্ট সেন্টার ও প্রোডাকশন সেন্টার পরিদর্শন করেন। প্রতিনিধি দল ক্যাম্পের সেবাদান প্রক্রিয়া ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন । প্রতিনিধি দলে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×