হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শীতে কম্বলও বিতরণ করতে পারবে না প্রার্থীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ ডিসেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা শীতে কম্বলও বিতরণ করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিবের ইস্যু করা এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

চিঠিতে বলা হয়, বর্তমান মৌসুমে শীতার্ত দরিদ্রদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি ৬৮টি ইউনিটের মাধ্যমে ৪০ হাজার কম্বল বিতরণ করবে। কার্যক্রম শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। তবে, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় রাজনৈতিক দলের প্রার্থীরা এমন কোনো আয়োজনে উপস্থিত থাকতে পারবেন না। এ ক্ষেত্রে নির্বাচন আচরণবিধিমালা -২০০৮ এর কথা উল্লেখ করা হয়। ইসির এমন সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে কোনো ত্রাণ কার্যক্রম না নেওয়ার জন্য ইসি নির্দেশনা দিলেও শীত বিবেচনায় কম্বল বিতরণের অনুমতি চায় সোসাইটি। মানবিক দিক বিবেচনায় সম্মতি দিলেও তা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, প্রায় প্রতিদিনই প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মানার বিষয়ে সতর্ক করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে বিধি ভাঙায় মাগুরা-১ থেকে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাশরাফী মুর্তজাসহ ৪ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রায় প্রতিদিনই প্রশাসনে রদবদলের নির্দেশ আসছে নির্বাচন কমিশন থেকে। সোমবারও হবিগঞ্জের জেলা প্রশাসকসহ তিন থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।

সূত্র: কালবেলা
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শীতে কম্বলও বিতরণ করতে পারবে না প্রার্থীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শীতে কম্বলও বিতরণ করতে পারবে না প্রার্থীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ ডিসেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা শীতে কম্বলও বিতরণ করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিবের ইস্যু করা এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বর্তমান মৌসুমে শীতার্ত দরিদ্রদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি ৬৮টি ইউনিটের মাধ্যমে ৪০ হাজার কম্বল বিতরণ করবে। কার্যক্রম শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। তবে, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় রাজনৈতিক দলের প্রার্থীরা এমন কোনো আয়োজনে উপস্থিত থাকতে পারবেন না। এ ক্ষেত্রে নির্বাচন আচরণবিধিমালা -২০০৮ এর কথা উল্লেখ করা হয়। ইসির এমন সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে কোনো ত্রাণ কার্যক্রম না নেওয়ার জন্য ইসি নির্দেশনা দিলেও শীত বিবেচনায় কম্বল বিতরণের অনুমতি চায় সোসাইটি। মানবিক দিক বিবেচনায় সম্মতি দিলেও তা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, প্রায় প্রতিদিনই প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মানার বিষয়ে সতর্ক করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে বিধি ভাঙায় মাগুরা-১ থেকে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাশরাফী মুর্তজাসহ ৪ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রায় প্রতিদিনই প্রশাসনে রদবদলের নির্দেশ আসছে নির্বাচন কমিশন থেকে। সোমবারও হবিগঞ্জের জেলা প্রশাসকসহ তিন থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি। সূত্র: কালবেলাআইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×