শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেধাবী মুখ মো. তাহিরুল হাসান ফাহিম।
(১০ জুলাই) সমিতির কার্যালয়ে অনুষ্টিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি সভাপতি নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে তিনি সকলের দোয়া কামনা করেন।
মেধাবী তাহিরুল হাসান ফাহিম কক্সবাজারের উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইদ্রিসপুরের প্রবাসী মোহাম্মদ ফেরদৌসের সন্তান। সে বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগে মাস্টার্স এ অধ্যয়নরত। পড়ালেখার পাশাপাশি তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন দীর্ঘদিন যাবত।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
শেকৃবির সাংবাদিক সমিতির সভাপতি হয়ে উপজেলা তথা জেলাবাসী কে গর্বিত করায় মেধাবী এ শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীকে অভিনন্দন জানিয়েছেন ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ নেতৃবৃন্দ।




মন্তব্য করুন