হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংঘর্ষে উত্তাল ইসরায়েল-ফিলিস্তিন, নিহত বেড়ে ৫৩২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ অক্টোবর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৮ অক্টোবর – ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

রোববার (৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

পাকিস্তানের মধ্যস্থতায় নিরাপত্তার অনুমতি পাওয়া জাহাজে হামলা, প্রশ্নের মুখে কূটনৈতিক ভূমিকা

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে হামাসের চালানো হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার ৬০০ ইসরায়েলি। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। হামাস বলেছে, আটক ইসরায়েলিদের সংখ্যা জেরুসালেম যা জানে তার চেয়েও অনেক বেশি।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৭ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, শনিবার ভোরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে ঢুকে পড়ে হামাস। ইসরায়েলি বাহিনীর সঙ্গে এখনও তাদের হামলা-পাল্টা হামলা চলছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সংঘর্ষে উত্তাল ইসরায়েল-ফিলিস্তিন, নিহত বেড়ে ৫৩২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংঘর্ষে উত্তাল ইসরায়েল-ফিলিস্তিন, নিহত বেড়ে ৫৩২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৮ অক্টোবর – ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। রোববার (৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে হামাসের চালানো হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার ৬০০ ইসরায়েলি। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। হামাস বলেছে, আটক ইসরায়েলিদের সংখ্যা জেরুসালেম যা জানে তার চেয়েও অনেক বেশি। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৭ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উল্লেখ্য, শনিবার ভোরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে ঢুকে পড়ে হামাস। ইসরায়েলি বাহিনীর সঙ্গে এখনও তাদের হামলা-পাল্টা হামলা চলছে। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৮ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×