হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন আচরণ কাম্য নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ঢাকা, ১৫ নভেম্বর – জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ কোনো সদস্যের করা উচিত নয়। প্রশ্নোত্তর পর্বে বা পয়েন্ট অব অর্ডারে কোনো সদস্যের বক্তব্য…


ঢাকা, ১৫ নভেম্বর – জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ কোনো সদস্যের করা উচিত নয়। প্রশ্নোত্তর পর্বে বা পয়েন্ট অব অর্ডারে কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়া হবে। প্রয়োজন সাপেক্ষে অন্য সদস্যদেরও জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে স্পিকার এসব কথা বলেন।

আরও পড়ুন

সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ হট্টগোল ও জামায়াত এমপির ক্ষোভ

এর আগে মাগরিবের বিরতির আগের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমির হামজা তাঁর নির্ধারিত প্রশ্ন উত্থাপন করেন। ডেপুটি স্পিকার তাঁর নাম ঘোষণা করার পর পরই সরকারি দলের কতিপয় সংসদ সদস্যকে হইচই ও টিপ্পনী কাটতে দেখা যায়। এমনকি মাইক ছাড়াই কয়েকজন তাঁর নাম ধরে বিভিন্ন মন্তব্য করেন।

পরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সেই প্রশ্নের উত্তর দেন এবং আমির হামজা আরও একটি সম্পূরক প্রশ্ন করেন।

মাগরিবের বিরতির পর সংসদের সভাপতিত্ব গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই ঘটনার ওপর দৃষ্টি দেন। এ সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং স্পিকারের হস্তক্ষেপ কামনা করে রুলিং দেওয়ার অনুরোধ জানান।

স্পিকারের দৃষ্টিতে সংসদের অভিভাবকত্ব ও অতীতের রাজনীতি

স্পিকারকে উদ্দেশ্য করে শাহজাহান চৌধুরী বলেন, “আপনি আমাদের এই হাউজের ৩৫০ জন সংসদ সদস্যের গার্ডিয়ান। আমাদের সংসদ সদস্যদের সবার সম্মান রক্ষার বিষয়টি সবচেয়ে বেশি আপনিই দেখবেন।” তিনি অভিযোগ করেন, একজন সম্মানিত ওয়াজেদিন ও সংসদ সদস্যের নাম ধরে যেভাবে কটূক্তি ও হইচই করা হয়েছে, তা একজন সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে বলেন, ১৫ বছরের দীর্ঘ দুঃসময় ও লড়াইয়ের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। দেশের মানুষ অনেক আশা-ভরসা নিয়ে এই সংসদের দিকে তাকিয়ে রয়েছে।

স্পিকার বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে বলেন, “এর আগের ১৫ বছর ছিল অন্ধকার সময়। আমরা সবাই তা সহ্য করেছি। উভয় পক্ষের অনেক সদস্য বিনা বিচারে জেলে সময় পার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর অন্তরীণ ছিলেন… আমরা এসব দিন পেছনে ফেলে যেতে চাই।”

পরমতসহিষ্ণুতা ও শিষ্টাচার বজায় রাখার তাগিদ

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার আরও বলেন, অতীতের ক্লেদাক্ত ও গালাগালির রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি মানসম্মত ও জবাবদিহিমূলক সংসদ গড়ে তুলতে হবে। ট্রেজারি বেঞ্চ, বিরোধী দল এবং স্বতন্ত্র—সব পক্ষেরই সমান দায়িত্ব রয়েছে।

তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের মধ্যে আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শন করা প্রয়োজন। আপনারা ধৈর্য ধরে অন্যের বক্তব্য শুনবেন। বাকস্বাধীনতা রয়েছে, এই বাকস্বাধীনতা নিয়ে আমরা সবাই গর্ব করি। অনুগ্রহ করে কোনো সদস্যের মানসম্মান বিনষ্ট হয়, এমন আচরণ আপনারা কেউ করবেন না।”

এনএন/ ১৫ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন আচরণ কাম্য নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ঢাকা, ১৫ নভেম্বর – জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ কোনো সদস্যের করা উচিত নয়।। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন আচরণ কাম্য নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন আচরণ কাম্য নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ নভেম্বর – জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ কোনো সদস্যের করা উচিত নয়। প্রশ্নোত্তর পর্বে বা পয়েন্ট অব অর্ডারে কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়া হবে। প্রয়োজন সাপেক্ষে অন্য সদস্যদেরও জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে স্পিকার এসব কথা বলেন।সংসদ হট্টগোল ও জামায়াত এমপির ক্ষোভএর আগে মাগরিবের বিরতির আগের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমির হামজা তাঁর নির্ধারিত প্রশ্ন উত্থাপন করেন। ডেপুটি স্পিকার তাঁর নাম ঘোষণা করার পর পরই সরকারি দলের কতিপয় সংসদ সদস্যকে হইচই ও টিপ্পনী কাটতে দেখা যায়। এমনকি মাইক ছাড়াই কয়েকজন তাঁর নাম ধরে বিভিন্ন মন্তব্য করেন।পরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সেই প্রশ্নের উত্তর দেন এবং আমির হামজা আরও একটি সম্পূরক প্রশ্ন করেন।মাগরিবের বিরতির পর সংসদের সভাপতিত্ব গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই ঘটনার ওপর দৃষ্টি দেন। এ সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং স্পিকারের হস্তক্ষেপ কামনা করে রুলিং দেওয়ার অনুরোধ জানান।স্পিকারের দৃষ্টিতে সংসদের অভিভাবকত্ব ও অতীতের রাজনীতিস্পিকারকে উদ্দেশ্য করে শাহজাহান চৌধুরী বলেন, “আপনি আমাদের এই হাউজের ৩৫০ জন সংসদ সদস্যের গার্ডিয়ান। আমাদের সংসদ সদস্যদের সবার সম্মান রক্ষার বিষয়টি সবচেয়ে বেশি আপনিই দেখবেন।” তিনি অভিযোগ করেন, একজন সম্মানিত ওয়াজেদিন ও সংসদ সদস্যের নাম ধরে যেভাবে কটূক্তি ও হইচই করা হয়েছে, তা একজন সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল।জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে বলেন, ১৫ বছরের দীর্ঘ দুঃসময় ও লড়াইয়ের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। দেশের মানুষ অনেক আশা-ভরসা নিয়ে এই সংসদের দিকে তাকিয়ে রয়েছে।স্পিকার বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে বলেন, “এর আগের ১৫ বছর ছিল অন্ধকার সময়। আমরা সবাই তা সহ্য করেছি। উভয় পক্ষের অনেক সদস্য বিনা বিচারে জেলে সময় পার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর অন্তরীণ ছিলেন… আমরা এসব দিন পেছনে ফেলে যেতে চাই।”পরমতসহিষ্ণুতা ও শিষ্টাচার বজায় রাখার তাগিদসংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার আরও বলেন, অতীতের ক্লেদাক্ত ও গালাগালির রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি মানসম্মত ও জবাবদিহিমূলক সংসদ গড়ে তুলতে হবে। ট্রেজারি বেঞ্চ, বিরোধী দল এবং স্বতন্ত্র—সব পক্ষেরই সমান দায়িত্ব রয়েছে।তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের মধ্যে আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শন করা প্রয়োজন। আপনারা ধৈর্য ধরে অন্যের বক্তব্য শুনবেন। বাকস্বাধীনতা রয়েছে, এই বাকস্বাধীনতা নিয়ে আমরা সবাই গর্ব করি। অনুগ্রহ করে কোনো সদস্যের মানসম্মান বিনষ্ট হয়, এমন আচরণ আপনারা কেউ করবেন না।”এনএন/ ১৫ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×