হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সম্পূর্ণ নিয়ন্ত্রণে গাজীপুরের প্যাকেজিং কারখানার আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন


গাজীপুর, ১৯ ডিসেম্বর – গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ভেতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর আগে, বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকার ‘সজন’ ফিলিং স্টেশন-সংলগ্ন কারখানায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

আসিফ মাহমুদ ও এনসিপিকে নিয়ে বিস্ফোরক পোস্ট: যা বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে দিশারী প্যাকেজিং কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

আগুনে কারখানার শেড এবং ভেতরে থাকা প্যাকেজিং তৈরির কাঁচামাল ও তৈরি পণ্যসহ সব মালামাল পুড়ে গেছে। কারখানাটি স্টিলের কাঠামোয় তৈরি হওয়ায় তাপের তীব্রতায় অনেক অংশ দুমড়ে-মুচড়ে গেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সম্পূর্ণ নিয়ন্ত্রণে গাজীপুরের প্যাকেজিং কারখানার আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সম্পূর্ণ নিয়ন্ত্রণে গাজীপুরের প্যাকেজিং কারখানার আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ১৯ ডিসেম্বর – গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ভেতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর আগে, বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকার ‘সজন’ ফিলিং স্টেশন-সংলগ্ন কারখানায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে দিশারী প্যাকেজিং কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।আগুনে কারখানার শেড এবং ভেতরে থাকা প্যাকেজিং তৈরির কাঁচামাল ও তৈরি পণ্যসহ সব মালামাল পুড়ে গেছে। কারখানাটি স্টিলের কাঠামোয় তৈরি হওয়ায় তাপের তীব্রতায় অনেক অংশ দুমড়ে-মুচড়ে গেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×