হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুপ্রিম পার্টি থেকে ভোট করবেন হিরো আলম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৯ নভেম্বর – বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। দলটির একক প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে হিরো আলমের পক্ষে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মননোয়ন সংগ্রহ করেন তিনি।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

জানা গেছে, চলতি বছরের ১০ আগস্ট নিবন্ধন পায় বাংলাদেশ সুপ্রিম পার্টি। এ দলের নির্বাচনী প্রতীক ‘একতারা’। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসেইনী আল মাইজভান্ডারী দলটির প্রতিষ্ঠাতা।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বলেন, হিরো আলম দুবাই থেকে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি বগুড়ায় এসে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেবেন।

শুভ আরও বলেন, দলটির প্রতীক ‘একতারা’ হওয়ায় হিরো আলম বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকেই নির্বাচন করবেন। হিরো আলম আর একতারা একই সুতোই গাঁথা।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, আশরাফুল হোসেন আলম নামের এক ব্যক্তির পক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ফোনে একাধিকবার কলা দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।

আইএ/ ২৯ নভেম্বর ২০২৩


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সুপ্রিম পার্টি থেকে ভোট করবেন হিরো আলম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুপ্রিম পার্টি থেকে ভোট করবেন হিরো আলম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ নভেম্বর – বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। দলটির একক প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে হিরো আলমের পক্ষে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মননোয়ন সংগ্রহ করেন তিনি। জানা গেছে, চলতি বছরের ১০ আগস্ট নিবন্ধন পায় বাংলাদেশ সুপ্রিম পার্টি। এ দলের নির্বাচনী প্রতীক ‘একতারা’। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসেইনী আল মাইজভান্ডারী দলটির প্রতিষ্ঠাতা। হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বলেন, হিরো আলম দুবাই থেকে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি বগুড়ায় এসে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেবেন। শুভ আরও বলেন, দলটির প্রতীক ‘একতারা’ হওয়ায় হিরো আলম বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকেই নির্বাচন করবেন। হিরো আলম আর একতারা একই সুতোই গাঁথা। বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, আশরাফুল হোসেন আলম নামের এক ব্যক্তির পক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ফোনে একাধিকবার কলা দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। আইএ/ ২৯ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×