হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৯ হাজার ইয়াবা নিয়ে টেকনাফের স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

গাজীপুরের পূবাইল এলাকা থেকে ৯ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার জেলার টেকনাফ থানার সাং-পূর্ব পানখালী (হ্নীলা) এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মকবুল আহাম্মদ (৫৩), একই এলাকার মৃত আহম্মদ হোসাইনের ছেলে জামিল উদ্দিন (২৭) ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার মুক্তা (২৫)। তাঁরা পুবাইল ও ঢাকার সাভার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. আসাদুজ্জামান জানান, গত সোমবার রাত ৯টার দিকে পূবাইল থানার তালটিয়া সাকিন এলাকায় রাস্তায় মাদক বিক্রির খবরে অভিযান চালায় ডিবি। এ সময় মকবুলকে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জানান ইয়াবা জামিল ও বিলকিসের কাছ থেকে কিনেছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পুলিশের এই সহকারী কমিশনার আরও জানান, মকবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তালটিয়া সাকিন জামান ফিলিং স্টেশনের সামনে থেকে জামিল ও তাঁর স্ত্রী বিলকিসকে গ্রেপ্তার করা হয়। এ সময় জামিলের কাছ থেকে ৭ হাজার ইয়াবা ও বিলকিসের কাছ থেকে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক দ্রব্য এনে পূবাইল থানা এলাকায় বিক্রি করছিলেন। তাঁদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা করা করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

৯ হাজার ইয়াবা নিয়ে টেকনাফের স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৯ হাজার ইয়াবা নিয়ে টেকনাফের স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন
Print Image
গাজীপুরের পূবাইল এলাকা থেকে ৯ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার জেলার টেকনাফ থানার সাং-পূর্ব পানখালী (হ্নীলা) এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মকবুল আহাম্মদ (৫৩), একই এলাকার মৃত আহম্মদ হোসাইনের ছেলে জামিল উদ্দিন (২৭) ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার মুক্তা (২৫)। তাঁরা পুবাইল ও ঢাকার সাভার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. আসাদুজ্জামান জানান, গত সোমবার রাত ৯টার দিকে পূবাইল থানার তালটিয়া সাকিন এলাকায় রাস্তায় মাদক বিক্রির খবরে অভিযান চালায় ডিবি। এ সময় মকবুলকে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জানান ইয়াবা জামিল ও বিলকিসের কাছ থেকে কিনেছেন। পুলিশের এই সহকারী কমিশনার আরও জানান, মকবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তালটিয়া সাকিন জামান ফিলিং স্টেশনের সামনে থেকে জামিল ও তাঁর স্ত্রী বিলকিসকে গ্রেপ্তার করা হয়। এ সময় জামিলের কাছ থেকে ৭ হাজার ইয়াবা ও বিলকিসের কাছ থেকে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক দ্রব্য এনে পূবাইল থানা এলাকায় বিক্রি করছিলেন। তাঁদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা করা করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×