হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক-১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩১ জুলাই ২০২৩, ১০:১০ অপরাহ্ন

টেকনাফের নাইক্ষ্যংখালী এলাকায় ৪০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আসামি হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়াপাড়া (মধ্য হ্নীলা) এলাকার মৃত সাব্বির আহমদের ছেলে আব্দুর রহিম (৩৯)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার নাইক্ষ্যংখালী এলাকায় কক্সবাজার টু টেকনাফগামী সড়কের পাশে জনৈক আব্দুল মালেকের গাউছিয়া ষ্টোরনামীয় মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আব্দুর রহিম নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

আটককৃত মাদক কারবারি জানায়, সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদক সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক-১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই ২০২৩, ১০:১০ অপরাহ্ন
Print Image
টেকনাফের নাইক্ষ্যংখালী এলাকায় ৪০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আসামি হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়াপাড়া (মধ্য হ্নীলা) এলাকার মৃত সাব্বির আহমদের ছেলে আব্দুর রহিম (৩৯)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার নাইক্ষ্যংখালী এলাকায় কক্সবাজার টু টেকনাফগামী সড়কের পাশে জনৈক আব্দুল মালেকের গাউছিয়া ষ্টোরনামীয় মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আব্দুর রহিম নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি জানায়, সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদক সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×