হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় একমাস আগে চুরি হওয়া পালিত গরু উদ্ধার,মালিকের হাতে হস্তান্তর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

চকরিয়া উপজেলার পুর্ববড় ইউনিয়নের কৃষকের গোয়ালঘর থেকে একমাস আগে চুরি হওয়া একটি পালিত গরু উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উদ্ধারকৃত গরু মালিকের হাতে হস্তান্তর করেছেন স্থানীয় পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিনি বলেন, প্রায় একমাস আগে পুর্ববড় ভেওলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষক নবী হোসেন এর গোয়ালঘর থেকে চোরের দল কৌশলে তার পালিত একটি গরু চুরি করে নিয়ে যায়।

এই অবস্থায় বিষয়টি নিশ্চিত হয়ে আমরা গরুটি উদ্ধারে সবধরনের প্রচেষ্ঠা অব্যাহত রাখি। এরই অংশ হিসেবে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে চকরিয়া উপজেলার দরবেশকাটা এলাকা থেকে গরুটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বলেন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সার্বিক সহযোগিতায় পুর্ববড় ভেওলা ইউনিয়নের তরুণ সমাজ সেবক গোফরানুর রহমানের প্রচেষ্ঠায় চুরি হওয়া গরুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে কৃষক নবী হোসেনের হাতে গরুটি হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় একমাস আগে চুরি হওয়া পালিত গরু উদ্ধার,মালিকের হাতে হস্তান্তর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় একমাস আগে চুরি হওয়া পালিত গরু উদ্ধার,মালিকের হাতে হস্তান্তর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: চকরিয়া উপজেলার পুর্ববড় ইউনিয়নের কৃষকের গোয়ালঘর থেকে একমাস আগে চুরি হওয়া একটি পালিত গরু উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উদ্ধারকৃত গরু মালিকের হাতে হস্তান্তর করেছেন স্থানীয় পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিনি বলেন, প্রায় একমাস আগে পুর্ববড় ভেওলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষক নবী হোসেন এর গোয়ালঘর থেকে চোরের দল কৌশলে তার পালিত একটি গরু চুরি করে নিয়ে যায়। এই অবস্থায় বিষয়টি নিশ্চিত হয়ে আমরা গরুটি উদ্ধারে সবধরনের প্রচেষ্ঠা অব্যাহত রাখি। এরই অংশ হিসেবে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে চকরিয়া উপজেলার দরবেশকাটা এলাকা থেকে গরুটি উদ্ধার করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বলেন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সার্বিক সহযোগিতায় পুর্ববড় ভেওলা ইউনিয়নের তরুণ সমাজ সেবক গোফরানুর রহমানের প্রচেষ্ঠায় চুরি হওয়া গরুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে কৃষক নবী হোসেনের হাতে গরুটি হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×