ঢাকা, ১৬ অক্টোবর – চিকিৎসা নিতে আজ (সোমবার) সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
আরও পড়ুন
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি ও ৩৯টি বন্ধ
বঙ্গভবনের মুখপাত্র জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।
চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৬ অক্টোবর ২০২৩





মন্তব্য করুন