হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপি’র এখনও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে-কক্সবাজারে ইসি আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন

বিএনপির জন্য নির্বাচনের দরজা এখনো উন্মুক্ত আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিসুর রহমান।

তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এখনও অংশগ্রহণের সুযোগ রয়েছে। তারা নির্বাচনে আসলে তফসিল পুনর্বিবেচনারও সুযোগ রয়েছে। অবশ্য, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, সেটি তাদের ব্যাপার। তবে নির্বাচনে ভোট গ্রহণে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের সব রকম প্রস্তুতি রয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কক্সবাজারে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আরও বলেন,অংশগ্রহণমূলক নির্বাচনে সবাই আসবে, এটি স্বাভাবিক। নির্বাচনে কোনও দলের অংশগ্রহণে কেউ বাধা দিতে পারবে না।’

আরও পড়ুন

চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী ফারুকের পরিবারের পাশে প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি

তিনি আরও বলেন, কোনও আসনকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। প্রত্যেক আসনই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি খারাপ হতে সময় লাগে না। তাই ব্যাপক প্রস্তুতি রাখা হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাবে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে যা যা করা প্রয়োজন কমিশন তা করবে। সেই উদ্দেশ্যে আমরা চার নির্বাচন কমিশনার সারা দেশে সরেজমিনে যাচ্ছি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বিএনপি’র এখনও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে-কক্সবাজারে ইসি আনিসুর রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপি’র এখনও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে-কক্সবাজারে ইসি আনিসুর রহমান

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন
Print Image
বিএনপির জন্য নির্বাচনের দরজা এখনো উন্মুক্ত আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিসুর রহমান। তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এখনও অংশগ্রহণের সুযোগ রয়েছে। তারা নির্বাচনে আসলে তফসিল পুনর্বিবেচনারও সুযোগ রয়েছে। অবশ্য, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, সেটি তাদের ব্যাপার। তবে নির্বাচনে ভোট গ্রহণে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের সব রকম প্রস্তুতি রয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কক্সবাজারে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আরও বলেন,অংশগ্রহণমূলক নির্বাচনে সবাই আসবে, এটি স্বাভাবিক। নির্বাচনে কোনও দলের অংশগ্রহণে কেউ বাধা দিতে পারবে না।’ তিনি আরও বলেন, কোনও আসনকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। প্রত্যেক আসনই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি খারাপ হতে সময় লাগে না। তাই ব্যাপক প্রস্তুতি রাখা হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাবে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে যা যা করা প্রয়োজন কমিশন তা করবে। সেই উদ্দেশ্যে আমরা চার নির্বাচন কমিশনার সারা দেশে সরেজমিনে যাচ্ছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×