হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দান করায় ২৪ কোটি টাকার সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


কুমিল্লা, ০৫ ডিসেম্বর – স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের মধ্যে দান করায় সম্পত্তি কমেছে বলে হলফনামায় জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সম্প্রতি নির্বাচন কার্যালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি ও ৩৯টি বন্ধ

হলফনামায় গত পাঁচ বছরে নিট সম্পত্তি থেকে ২৪ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৫৩০ টাকার সম্পত্তি কমেছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

সম্পদ হ্রাসের কারণ বর্ণনা করে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, গত সংসদ নির্বাচনে হলফনামায় উল্লেখ ছিল মন্ত্রীর নিট সম্পদের পরিমাণ ৬২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১৫৩ টাকা। গত পাঁচ বছরে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সম্মাননা বাবদ তিনি পান সাত কোটি ৬৮ লাখ দুই হাজার ৬৪৮ টাকা। জমি বিক্রি থেকে তার মূলধনী লাভ নয় কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৩৮৫ টাকা।

গত পাঁচ বছরে মন্ত্রী পারিবারিক খরচ ও আয়কর বাবদ ব্যয় করেছেন আট কোটি ১২ লাখ ৮৯ হাজার ৫৬৩ টাকা। তিনি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা শেয়ারের দুই কোটি চার লাখ পাঁচ হাজার টাকা কন্যা নাফিসা কামালকে দান করেছেন। স্ত্রী, দুই কন্যা এবং পাঁচ নাতি-নাতনিকে দান করেছেন ৩১ কোটি টাকার সম্পত্তি।

এছাড়া আ হ ম মুস্তফা কামাল স্ত্রীকে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার বাবদ দান করেছেন ৪০ হাজার টাকা। মন্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৭১৪ টাকা। মন্ত্রীর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৪৭৮ টাকা।

মন্ত্রীর নামে আটটি ফৌজদারি মামলার কথা উল্লেখ করা হয়, যার সবকটিতে তিনি খালাস পেয়েছেন। এছাড়া কোনো ঋণ নেই মুস্তফা কামালের।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন আ হ ম মুস্তফা কামাল।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৫ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দান করায় ২৪ কোটি টাকার সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দান করায় ২৪ কোটি টাকার সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ০৫ ডিসেম্বর – স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের মধ্যে দান করায় সম্পত্তি কমেছে বলে হলফনামায় জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্প্রতি নির্বাচন কার্যালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। হলফনামায় গত পাঁচ বছরে নিট সম্পত্তি থেকে ২৪ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৫৩০ টাকার সম্পত্তি কমেছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। সম্পদ হ্রাসের কারণ বর্ণনা করে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, গত সংসদ নির্বাচনে হলফনামায় উল্লেখ ছিল মন্ত্রীর নিট সম্পদের পরিমাণ ৬২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১৫৩ টাকা। গত পাঁচ বছরে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সম্মাননা বাবদ তিনি পান সাত কোটি ৬৮ লাখ দুই হাজার ৬৪৮ টাকা। জমি বিক্রি থেকে তার মূলধনী লাভ নয় কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৩৮৫ টাকা। গত পাঁচ বছরে মন্ত্রী পারিবারিক খরচ ও আয়কর বাবদ ব্যয় করেছেন আট কোটি ১২ লাখ ৮৯ হাজার ৫৬৩ টাকা। তিনি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা শেয়ারের দুই কোটি চার লাখ পাঁচ হাজার টাকা কন্যা নাফিসা কামালকে দান করেছেন। স্ত্রী, দুই কন্যা এবং পাঁচ নাতি-নাতনিকে দান করেছেন ৩১ কোটি টাকার সম্পত্তি। এছাড়া আ হ ম মুস্তফা কামাল স্ত্রীকে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার বাবদ দান করেছেন ৪০ হাজার টাকা। মন্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৭১৪ টাকা। মন্ত্রীর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৪৭৮ টাকা। মন্ত্রীর নামে আটটি ফৌজদারি মামলার কথা উল্লেখ করা হয়, যার সবকটিতে তিনি খালাস পেয়েছেন। এছাড়া কোনো ঋণ নেই মুস্তফা কামালের। উল্লেখ্য, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন আ হ ম মুস্তফা কামাল। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৫ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×