হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন

উখিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ করছে সংঘবদ্ধচক্র। এ ঘটনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উখিয়া থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করেছেন রূপসিং বড়ুয়ার ছেলে অখিল চন্দ্র বড়ুয়ার ওয়ারিশগণের পক্ষে সুমন বড়ুয়া।

১১ ডিসেম্বর দিনব্যাপী কোটবাজারস্থ এক্সিম ব্যাংক ও অরিজিন হাসপাতাল পিছনে হলদিয়াপালং ইউনিয়নের হলুদবনিয়া এলাকার মৃত আবুল হোছনের ছেলে মো: জহির উদ্দিন ও রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মোজাহের মিয়ার ছেলে মোক্তার আহমদসহ সংঘবদ্ধ লোকজন আদালতের নির্দেশকে তোয়াক্ষা না করে পুনরায় স্থাপনা নির্মাণ কাজ শুরু করে।

সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর ২০২৩ খ্রি তারিখ কক্সবাজারের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত নিষ্পত্তিতক নালিশী জমি সংক্রান্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। যার মামলা নং- অপর ১৩৫/২০২৩ইং।

অভিযোগে প্রকাশ রত্নাপালং মৌজার আরএস ১২৯০, ৩৯১নং খতিয়ানের ২২৮, ২০৯, ২২৭ দাগাদির তুলনামূলক বিএস ৭১৭, ৭২২নং খতিয়ানের বি,এস ২৫৯, ২৬০, ২৬১, ২৬২, ২৬৪, ২৬৫, ২৬৬, ২৯১ দাগাদির আন্দরে ০.৮৩০০ একর বিরোধীয় জমি হয়।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

এর আগে গত বৃহস্পতিবারও বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ করলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে কাজ বন্ধ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসাইন জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। যাচাই পূর্বক আইনী পদক্ষেপ নেওয়া হবে। যদি কেউ শান্তি শঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমণ করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন
Print Image
উখিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ করছে সংঘবদ্ধচক্র। এ ঘটনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উখিয়া থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করেছেন রূপসিং বড়ুয়ার ছেলে অখিল চন্দ্র বড়ুয়ার ওয়ারিশগণের পক্ষে সুমন বড়ুয়া। ১১ ডিসেম্বর দিনব্যাপী কোটবাজারস্থ এক্সিম ব্যাংক ও অরিজিন হাসপাতাল পিছনে হলদিয়াপালং ইউনিয়নের হলুদবনিয়া এলাকার মৃত আবুল হোছনের ছেলে মো: জহির উদ্দিন ও রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মোজাহের মিয়ার ছেলে মোক্তার আহমদসহ সংঘবদ্ধ লোকজন আদালতের নির্দেশকে তোয়াক্ষা না করে পুনরায় স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর ২০২৩ খ্রি তারিখ কক্সবাজারের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত নিষ্পত্তিতক নালিশী জমি সংক্রান্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। যার মামলা নং- অপর ১৩৫/২০২৩ইং। অভিযোগে প্রকাশ রত্নাপালং মৌজার আরএস ১২৯০, ৩৯১নং খতিয়ানের ২২৮, ২০৯, ২২৭ দাগাদির তুলনামূলক বিএস ৭১৭, ৭২২নং খতিয়ানের বি,এস ২৫৯, ২৬০, ২৬১, ২৬২, ২৬৪, ২৬৫, ২৬৬, ২৯১ দাগাদির আন্দরে ০.৮৩০০ একর বিরোধীয় জমি হয়। এর আগে গত বৃহস্পতিবারও বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ করলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে কাজ বন্ধ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসাইন জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। যাচাই পূর্বক আইনী পদক্ষেপ নেওয়া হবে। যদি কেউ শান্তি শঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমণ করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×