হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা নেতা।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতা আবুল কালাম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর।

বিষয়টি নিশ্চিত করে ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক।

তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুপক্ষের সংর্ঘষের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিনজন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এর মধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা নেতা। রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতা আবুল কালাম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর। বিষয়টি নিশ্চিত করে ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক। তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুপক্ষের সংর্ঘষের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিনজন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এর মধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×