হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যে পুলিশ কথা শুনবে না তাকে থানায় রাখব না, আওয়ামীলীগ নেতার ভিডিও ভাইরাল!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


মাদারীপুর, ২৯ ডিসেম্বর – মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের পক্ষে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের কাছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার রাতে কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ মিয়ার পক্ষে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুল হাসান সেলিম। ওই সভায় তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কামরুল হাসান সেলিমের ৪৮ সেকেন্ডের বক্তব্যে বলতে শোনা যায়, আমরা হলাম আবদুস সোবহান গোলাপের কর্মী। আমরা আওয়ামী লীগের কর্মী, আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখটা খুলে ফেলতে হবে। আবার যদি কেউ বলে পা ভেঙে ফেলবে, আমাকে ফোন দিবেন। চতুর্দিক থেকে বল্লার মতো এসে ওরে কাট-সাট করিয়া দেওয়া হবে। কোনো ছাড় হবে না। আপনারা পারবেন না? ভয় লাগে? আওয়ামী লীগ ক্ষমতায়, পুলিশ আপনাগো কথা শোনে না? যে পুলিশ কথা শুনবে না, তারে থানায় রাখমু না, পরিষ্কার কথা।

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী তৌফিকুজ্জামান শাহিন বলেন, এ ঘটনায় আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তাছাড়া নৌকার পক্ষের কর্মীরা প্রতিনিয়ত আমাদের কর্মীদের নানা হুমকি-ধমকি দিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত কামরুল হাসান সেলিম বলেন, আমার এ বক্তব্যটি প্রায় এক ঘণ্টার মতো ছিল। সেটি কাট-সাট করা হয়েছে। এখানকার একজন সন্ত্রাসীর উদ্দেশে কথাগুলো বলেছিলাম। আরও বলেছিলাম পুলিশ যদি সেই সন্ত্রাসীকে না ধরে, তাহলে সেই পুলিশের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে বিকেলে একটি অভিযোগ পেয়েছি। সেটি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যে পুলিশ কথা শুনবে না তাকে থানায় রাখব না, আওয়ামীলীগ নেতার ভিডিও ভাইরাল!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যে পুলিশ কথা শুনবে না তাকে থানায় রাখব না, আওয়ামীলীগ নেতার ভিডিও ভাইরাল!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদারীপুর, ২৯ ডিসেম্বর – মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের পক্ষে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের কাছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার রাতে কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ মিয়ার পক্ষে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুল হাসান সেলিম। ওই সভায় তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কামরুল হাসান সেলিমের ৪৮ সেকেন্ডের বক্তব্যে বলতে শোনা যায়, আমরা হলাম আবদুস সোবহান গোলাপের কর্মী। আমরা আওয়ামী লীগের কর্মী, আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখটা খুলে ফেলতে হবে। আবার যদি কেউ বলে পা ভেঙে ফেলবে, আমাকে ফোন দিবেন। চতুর্দিক থেকে বল্লার মতো এসে ওরে কাট-সাট করিয়া দেওয়া হবে। কোনো ছাড় হবে না। আপনারা পারবেন না? ভয় লাগে? আওয়ামী লীগ ক্ষমতায়, পুলিশ আপনাগো কথা শোনে না? যে পুলিশ কথা শুনবে না, তারে থানায় রাখমু না, পরিষ্কার কথা। কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী তৌফিকুজ্জামান শাহিন বলেন, এ ঘটনায় আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তাছাড়া নৌকার পক্ষের কর্মীরা প্রতিনিয়ত আমাদের কর্মীদের নানা হুমকি-ধমকি দিচ্ছেন। এ বিষয়ে অভিযুক্ত কামরুল হাসান সেলিম বলেন, আমার এ বক্তব্যটি প্রায় এক ঘণ্টার মতো ছিল। সেটি কাট-সাট করা হয়েছে। এখানকার একজন সন্ত্রাসীর উদ্দেশে কথাগুলো বলেছিলাম। আরও বলেছিলাম পুলিশ যদি সেই সন্ত্রাসীকে না ধরে, তাহলে সেই পুলিশের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে বিকেলে একটি অভিযোগ পেয়েছি। সেটি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×