হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বিএনপির ৪ নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ জানুয়ারি ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরও চারজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. হাসান সিদ্দিকীর স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন— উখিয়া উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুর রহিম, টেকনাফ পৌর বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি আবদুল হক ও হ্নীলা ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সদস্য আমির হোসেন।

জেলা বিএনপির নেতা হাসান সিদ্দিকী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেওয়ায় দলের চারজন সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এর আগে সোমবার একই আসনে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা এম বদরুদ্দিনকে বহিষ্কার করা হয়। তার আগে কক্সবাজার-৩ এবং কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে বিএনপির ৪ নেতা বহিষ্কার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বিএনপির ৪ নেতা বহিষ্কার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরও চারজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. হাসান সিদ্দিকীর স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কার হওয়া নেতারা হলেন— উখিয়া উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুর রহিম, টেকনাফ পৌর বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি আবদুল হক ও হ্নীলা ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সদস্য আমির হোসেন। জেলা বিএনপির নেতা হাসান সিদ্দিকী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেওয়ায় দলের চারজন সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। এর আগে সোমবার একই আসনে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা এম বদরুদ্দিনকে বহিষ্কার করা হয়। তার আগে কক্সবাজার-৩ এবং কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×