হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অপহরণের ৩৬ ঘণ্টা, এখনো ম্যানেজারের খোঁজ মেলেনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

অপহরণের ৩৬ ঘণ্টা পরও সন্ধান মেলেনি বান্দরবানের রুমা উপজেলায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিন রাসেলের।

সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী জেনারেল ম্যানেজার ওসমান গণি জানান, আমরা অনেক চেষ্টা করেও নিজাম উদ্দিন রাসেলের কোনও সন্ধান পাচ্ছি না। নিজাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন মাধ্যমে সন্ত্রাসীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জেনেছি। তবে তারাও এখনও তার কোনও হদিস পায়নি।

এদিকে, ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের অপহরণের প্রতিবাদে রুমা উপজেলায় কর্মরত সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। বুধবার (০৩ এপ্রিল) থেকে এই কর্মবিরতি শুরু হয়। ব্যাংক ম্যানেজার মুক্তি না পাওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানা গেছে। ব্যাংক ম্যানেজারকে উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে বুধবার ভোর থেকে রুমার দুর্গম পয়েন্টগুলোতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর যৌথ সমন্বয়ে অভিযান চলছে।

অন্যদিকে, রুমায় সোনালী ব্যাংক এবং থানচির সোনালী ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলার পর বুধবার সন্ধ্যা থেকে জেলা সদরের সোনালী ব্যাংকে বাড়তি পুলিশি মোতায়েনের মধ্য দিয়ে ব্যাংকিং কার্যক্রম চলছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এর আগে, গত মঙ্গলবার (০৩ এপ্রিল) রাতে রুমা উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংকে হামলা, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরদিন বুধবার দুপুরে রুমার পার্শ্ববর্তী থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের ভেতরে গুলি ছুড়তে ছুড়তে আবারও হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা।

থানচি উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন জানান, সন্ত্রাসীরা ব্যাংকের ভল্ট ভাঙতে না পারলে সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ১৫ লাখ টাকা এবং কৃষি ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৫-৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গুলি করতে করতে বের হয়ে যায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অপহরণের ৩৬ ঘণ্টা, এখনো ম্যানেজারের খোঁজ মেলেনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অপহরণের ৩৬ ঘণ্টা, এখনো ম্যানেজারের খোঁজ মেলেনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
Print Image
অপহরণের ৩৬ ঘণ্টা পরও সন্ধান মেলেনি বান্দরবানের রুমা উপজেলায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিন রাসেলের। সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী জেনারেল ম্যানেজার ওসমান গণি জানান, আমরা অনেক চেষ্টা করেও নিজাম উদ্দিন রাসেলের কোনও সন্ধান পাচ্ছি না। নিজাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন মাধ্যমে সন্ত্রাসীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জেনেছি। তবে তারাও এখনও তার কোনও হদিস পায়নি। এদিকে, ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের অপহরণের প্রতিবাদে রুমা উপজেলায় কর্মরত সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। বুধবার (০৩ এপ্রিল) থেকে এই কর্মবিরতি শুরু হয়। ব্যাংক ম্যানেজার মুক্তি না পাওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানা গেছে। ব্যাংক ম্যানেজারকে উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে বুধবার ভোর থেকে রুমার দুর্গম পয়েন্টগুলোতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর যৌথ সমন্বয়ে অভিযান চলছে। অন্যদিকে, রুমায় সোনালী ব্যাংক এবং থানচির সোনালী ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলার পর বুধবার সন্ধ্যা থেকে জেলা সদরের সোনালী ব্যাংকে বাড়তি পুলিশি মোতায়েনের মধ্য দিয়ে ব্যাংকিং কার্যক্রম চলছে। এর আগে, গত মঙ্গলবার (০৩ এপ্রিল) রাতে রুমা উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংকে হামলা, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরদিন বুধবার দুপুরে রুমার পার্শ্ববর্তী থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের ভেতরে গুলি ছুড়তে ছুড়তে আবারও হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। থানচি উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন জানান, সন্ত্রাসীরা ব্যাংকের ভল্ট ভাঙতে না পারলে সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ১৫ লাখ টাকা এবং কৃষি ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৫-৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গুলি করতে করতে বের হয়ে যায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×