হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সমুদ্র সৈকতে বারুণী স্নানে নেমে পুণ্যার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর পয়েন্টে হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নানে নেমে জয় শার্মা (১৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পুণ্যার্থী কক্সবাজার শহরের ঘোনা পাড়া এলাকার বিমল শার্মার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নান উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বরে নেমেছিল মানুষের ঢল। এসময় নিহত পুণ্যার্থীও নামেন। স্নানের এক পর্যায়ে পানির স্রোতের টানে ভেসে যায়। পরে সেখানে থাকা লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উৎসবে আসা মিশু গুপ্ত নামে এক পুণ্যার্থী বলেন, সকাল থেকে সাগরে লাখের অধিক মানুষের ঢল নামে। সেখানে পুণ্যার্থীর জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শুরু থেকে আমরা বলে আসছিলাম কোনো দুর্ঘটনা হতে পারে। শেষ পর্যন্ত সেটি বাস্তবে রূপ নিয়েছে। এটির দায় কেউ এড়াতে পারেন না বলে তিনি অভিযোগ তুলেন।

আরও পড়ুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরনো বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার সমুদ্র সৈকতে বারুণী স্নানে নেমে পুণ্যার্থীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সমুদ্র সৈকতে বারুণী স্নানে নেমে পুণ্যার্থীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর পয়েন্টে হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নানে নেমে জয় শার্মা (১৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পুণ্যার্থী কক্সবাজার শহরের ঘোনা পাড়া এলাকার বিমল শার্মার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নান উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতাচত্বরে নেমেছিল মানুষের ঢল। এসময় নিহত পুণ্যার্থীও নামেন। স্নানের এক পর্যায়ে পানির স্রোতের টানে ভেসে যায়। পরে সেখানে থাকা লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উৎসবে আসা মিশু গুপ্ত নামে এক পুণ্যার্থী বলেন, সকাল থেকে সাগরে লাখের অধিক মানুষের ঢল নামে। সেখানে পুণ্যার্থীর জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শুরু থেকে আমরা বলে আসছিলাম কোনো দুর্ঘটনা হতে পারে। শেষ পর্যন্ত সেটি বাস্তবে রূপ নিয়েছে। এটির দায় কেউ এড়াতে পারেন না বলে তিনি অভিযোগ তুলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×