হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাবার কবরে সমাহিত হবেন শাফিন আহমেদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ জুলাই ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ জুলাই – আর কখনও মঞ্চে ফেরা হবে না ব্যান্ড তারকা শাফিন আহমেদের। গাওয়া হবে না ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’-এর মতো শ্রোতানন্দিত সব গান।

হৃদরোগে আক্রান্ত হয়ে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বর্তমানে তার মরদেহ সেখানেই রয়েছে। শিগগিরই দেশে এনে সমাহিত করা হবে। বর্তমানে চলছে তারই প্রস্তুতি।

প্রয়াতের পরিবার সূত্রে জানা গেছে, রাজধানীর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে শাফিন আহমেদকে। পাশে তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

শাফিন আহমেদের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা…এ অন্তরে’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘নীলা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ অন্যতম।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ গঠিত হয়। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা।

আইএ/ ২৬ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বাবার কবরে সমাহিত হবেন শাফিন আহমেদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাবার কবরে সমাহিত হবেন শাফিন আহমেদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ জুলাই ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ জুলাই – আর কখনও মঞ্চে ফেরা হবে না ব্যান্ড তারকা শাফিন আহমেদের। গাওয়া হবে না ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’-এর মতো শ্রোতানন্দিত সব গান।হৃদরোগে আক্রান্ত হয়ে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বর্তমানে তার মরদেহ সেখানেই রয়েছে। শিগগিরই দেশে এনে সমাহিত করা হবে। বর্তমানে চলছে তারই প্রস্তুতি।প্রয়াতের পরিবার সূত্রে জানা গেছে, রাজধানীর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে শাফিন আহমেদকে। পাশে তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে।শাফিন আহমেদের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা…এ অন্তরে’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘নীলা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ অন্যতম।প্রসঙ্গত, ১৯৭৯ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ গঠিত হয়। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা।আইএ/ ২৬ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×