হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিপ্লবে আহতদের পাশে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান ফারুকীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ আগস্ট ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৮ আগস্ট – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে থেকে পোস্ট করেছেন তিনি।

এদিকে এই আন্দোলন ঘিরে বহু হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালগুলোতে এখনও চিকিৎসাধীন আছেন শত শত মানুষ; যাদের অনেকেই সামর্থ্যের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে আবার টাকার অভাবে হাসপাতালেও যেতে পারেননি।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

তাদের কথা চিন্তা করে এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন ফারুকী। রোববার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান, আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসেন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পিছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। এতে বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের; যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।’

ফারুকী বলতে চাইলেন, ইতোমধ্যে অনেকেই এই কাজে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান ও পরামর্শ জানিয়ে জানিয়ে ফারুকী লেখেন, ‘নিজেরা মিলে জরুরী ভিত্তিতে একটা ফান্ড তৈরি করুন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য। যা একটা কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেওয়া যেতে পারে, যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে। এটা হতে পারে একটা প্রাথমিক ফান্ড। এর সাথে যোগ হতে পারে সরকারের কনট্রিবিউশন। পরে আরও যোগ হতে পারে এস আলম-বেক্সিমকোর মতো ব্যাংক লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ। আমরাও কনট্রিবিউট করতে চাই সেই ফান্ডে।’

সবশেষ ফারুকী লেখেন, ‘সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন। যাদের ত্যাগে এই স্বাধীনতা, তাদের সেবা আমাদের জরুরি কর্তব্য। হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ।‘

আইএ/ ১৮ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বিপ্লবে আহতদের পাশে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান ফারুকীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিপ্লবে আহতদের পাশে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান ফারুকীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ আগস্ট – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে থেকে পোস্ট করেছেন তিনি।এদিকে এই আন্দোলন ঘিরে বহু হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালগুলোতে এখনও চিকিৎসাধীন আছেন শত শত মানুষ; যাদের অনেকেই সামর্থ্যের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে আবার টাকার অভাবে হাসপাতালেও যেতে পারেননি।তাদের কথা চিন্তা করে এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন ফারুকী। রোববার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান, আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসেন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পিছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। এতে বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের; যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।’ফারুকী বলতে চাইলেন, ইতোমধ্যে অনেকেই এই কাজে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান ও পরামর্শ জানিয়ে জানিয়ে ফারুকী লেখেন, ‘নিজেরা মিলে জরুরী ভিত্তিতে একটা ফান্ড তৈরি করুন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য। যা একটা কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেওয়া যেতে পারে, যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে। এটা হতে পারে একটা প্রাথমিক ফান্ড। এর সাথে যোগ হতে পারে সরকারের কনট্রিবিউশন। পরে আরও যোগ হতে পারে এস আলম-বেক্সিমকোর মতো ব্যাংক লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ। আমরাও কনট্রিবিউট করতে চাই সেই ফান্ডে।’সবশেষ ফারুকী লেখেন, ‘সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন। যাদের ত্যাগে এই স্বাধীনতা, তাদের সেবা আমাদের জরুরি কর্তব্য। হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ।‘আইএ/ ১৮ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×