হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাঁচানো গেল না দুই ভাইকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন


নারায়ণগঞ্জ, ২৯ অক্টোবর – নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুই ভাই মো. সোহেল (২০) ও মো. ইসমাইল (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের আন্দোলনে ৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা! নতুন ক্রয়াদেশ ও রপ্তানি নিয়ে উদ্বেগ বিজিবিএ’র

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসানা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, আজ ভোরের দিকে সোহেল ৭০ শতাংশ দগ্ধ এবং শিশু ইসমাইল ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে আমাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এ ঘটনায় একই পরিবারের বাবুল ৬৬ শতাংশ, শেলী ৩০ শতাংশ, মুন্নি ২০ শতাংশ ও তাসলিমা ৬৩ শতাংশ দগ্ধ অবস্থায় আমাদের বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতদের মামা আবদুস সোবাহান জানান, দগ্ধরা সবাই রূপগঞ্জের হকিরা ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করতো। তারা সবাই একই রুমে বসবাস করত। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হয় তারা। ধারণা করছি, লাইনের গ্যাস লিকেস হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। এসময় মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে ছয় জনই দগ্ধ হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে আমার দুই ভাগিনা সোহেল ও ইসমাইল মারা যায়। এই ঘটনায় আমার ভগ্নিপতি বাবুল মিয়া, বোন শেলী, ভাগ্নি তাসলিমা এবং ভাগিনার স্ত্রী মুন্নি হাসপাতালে নিবিড় পর্যন্ত কেন্দ্রে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। এর মধ্যে আমার বোন শেলী লাইফ সাপোর্টে রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাঁচানো গেল না দুই ভাইকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাঁচানো গেল না দুই ভাইকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ২৯ অক্টোবর – নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুই ভাই মো. সোহেল (২০) ও মো. ইসমাইল (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসানা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, আজ ভোরের দিকে সোহেল ৭০ শতাংশ দগ্ধ এবং শিশু ইসমাইল ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে আমাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।এ ঘটনায় একই পরিবারের বাবুল ৬৬ শতাংশ, শেলী ৩০ শতাংশ, মুন্নি ২০ শতাংশ ও তাসলিমা ৬৩ শতাংশ দগ্ধ অবস্থায় আমাদের বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।নিহতদের মামা আবদুস সোবাহান জানান, দগ্ধরা সবাই রূপগঞ্জের হকিরা ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করতো। তারা সবাই একই রুমে বসবাস করত। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হয় তারা। ধারণা করছি, লাইনের গ্যাস লিকেস হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। এসময় মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে ছয় জনই দগ্ধ হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে আমার দুই ভাগিনা সোহেল ও ইসমাইল মারা যায়। এই ঘটনায় আমার ভগ্নিপতি বাবুল মিয়া, বোন শেলী, ভাগ্নি তাসলিমা এবং ভাগিনার স্ত্রী মুন্নি হাসপাতালে নিবিড় পর্যন্ত কেন্দ্রে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। এর মধ্যে আমার বোন শেলী লাইফ সাপোর্টে রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×