হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিজিবি কক্সবাজার রিজিয়নে এক বছরে হাজার কোটি টাকার অবৈধ অস্ত্র,মাদক ও চোরাচালানী সামগ্রী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

বিজিবি কক্সবাজার রিজিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শহিদ রুবেল::

বিজিবি কক্সবাজার রিজিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান, এসবিপি, ওএসপি, বিএসপি এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

উত্তর হারবাংয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ছৈয়দ ফকিরের

৬ষ্ঠ বছরের এই বাহিনী সীমান্ত এলাকার সন্ত্রাসী কার্যকলাপ, চোরাচালান, এবং অনুপ্রবেশ রোধে প্রতিনিয়ত নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষত, মিয়ানমারের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় সজাগ থাকা এবং অনুপ্রবেশ প্রতিরোধে রিজিয়নের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গত এক বছরে বিজিবির কক্সবাজার রিজিয়ন প্রায় ৯৯৯.১০ কোটি টাকার অবৈধ অস্ত্র, মাদক এবং অন্যান্য চোরাচালানী সামগ্রী আটক করেছে। এছাড়াও, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া ৪৩৬ জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্যের নিরস্ত্রীকরণ এবং সুষ্ঠু প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করায় কক্সবাজার রিজিয়ন প্রশংসিত হয়েছে।

কক্সবাজার রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি এক বিবৃতিতে জানান, বাহিনীটি দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও শক্তিশালীভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি ঐতিহ্যবাহী বাহিনী যা প্রায় ২২৯ বছর ধরে দেশের সীমান্ত রক্ষায় কাজ করে আসছে। ২০১৮ সালের ৮ নভেম্বর, ঢাকায় পিলখানায় আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রিজিয়নের যাত্রা শুরু হয়।

বর্তমানে রামু ও বান্দরবান সেক্টরসহ রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়ন বিভিন্ন অভিযানে সফলতা দেখিয়ে আসছে।

###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বিজিবি কক্সবাজার রিজিয়নে এক বছরে হাজার কোটি টাকার অবৈধ অস্ত্র,মাদক ও চোরাচালানী সামগ্রী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিজিবি কক্সবাজার রিজিয়নে এক বছরে হাজার কোটি টাকার অবৈধ অস্ত্র,মাদক ও চোরাচালানী সামগ্রী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
Print Image
বিজিবি কক্সবাজার রিজিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শহিদ রুবেল:: বিজিবি কক্সবাজার রিজিয়নের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি। রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান, এসবিপি, ওএসপি, বিএসপি এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৬ষ্ঠ বছরের এই বাহিনী সীমান্ত এলাকার সন্ত্রাসী কার্যকলাপ, চোরাচালান, এবং অনুপ্রবেশ রোধে প্রতিনিয়ত নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষত, মিয়ানমারের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় সজাগ থাকা এবং অনুপ্রবেশ প্রতিরোধে রিজিয়নের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত এক বছরে বিজিবির কক্সবাজার রিজিয়ন প্রায় ৯৯৯.১০ কোটি টাকার অবৈধ অস্ত্র, মাদক এবং অন্যান্য চোরাচালানী সামগ্রী আটক করেছে। এছাড়াও, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া ৪৩৬ জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্যের নিরস্ত্রীকরণ এবং সুষ্ঠু প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করায় কক্সবাজার রিজিয়ন প্রশংসিত হয়েছে। কক্সবাজার রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি এক বিবৃতিতে জানান, বাহিনীটি দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও শক্তিশালীভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি ঐতিহ্যবাহী বাহিনী যা প্রায় ২২৯ বছর ধরে দেশের সীমান্ত রক্ষায় কাজ করে আসছে। ২০১৮ সালের ৮ নভেম্বর, ঢাকায় পিলখানায় আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রিজিয়নের যাত্রা শুরু হয়। বর্তমানে রামু ও বান্দরবান সেক্টরসহ রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়ন বিভিন্ন অভিযানে সফলতা দেখিয়ে আসছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×