হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালয়েশিয়ায় পাচারের সময় ২৭ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশি উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র‍্যাব। এরমধ্যে ২৭ জন রোহিঙ্গা ও চারজন বাঙালি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, টেকনাফের হ্নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের মৃত রফিকের ছেলে আতিকুর রহমান (৩২)।

রোববার (১৭ নভেম্বর) দিন রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

হোয়াইক্যং র‍্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং বাঙালিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মালয়েশিয়ায় পাচারের সময় ২৭ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশি উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালয়েশিয়ায় পাচারের সময় ২৭ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশি উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র‍্যাব। এরমধ্যে ২৭ জন রোহিঙ্গা ও চারজন বাঙালি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, টেকনাফের হ্নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের মৃত রফিকের ছেলে আতিকুর রহমান (৩২)। রোববার (১৭ নভেম্বর) দিন রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। হোয়াইক্যং র‍্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং বাঙালিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×