হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় সাংবাদিক পরিবারের উপর হামলা, আহত ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ মার্চ ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ‘পাক্ষিক পেকুয়ার’ স্টাফ রির্পোটার তোহিদুল ইসলামের পরিবারের উপর হামলা ও বসতঘরে লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী।

রবিবার (৯ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের উলুদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের হামলায় সংবাদকর্মী তোহিদুল ইসলামের পিতা আবদুল গণি (৬২) তার মা মমতাজ বেগম (৫০) ও তার ভাই কলেজ ছাত্র রুবেল মিয়া (১৭) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত আব্দুল গণি বলেন, সারাদিন রোজা রেখে যখন ইফতার করতে যাই সেই সময়ে একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র আবদুল জলিল, মৃত আবুল হোসেনের পুত্র আবদু রহমান, নেছার উদ্দিন , সালাহ উদ্দিন, আছমা খাতুন সহ ৮-১০ জনের একটি দল অতর্কিত হামলা করে আমার বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের বাধা দিলে আমার পরিবারের সকলের উপর হামলা করে।
এদিকে এঘটনার নিন্দা জানিয়েছেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক ছফওয়ানুল করিম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনসারী। তারা এঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।

আরও পড়ুন

উত্তর হারবাংয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ছৈয়দ ফকিরের

এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় সাংবাদিক পরিবারের উপর হামলা, আহত ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় সাংবাদিক পরিবারের উপর হামলা, আহত ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ মার্চ ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে 'পাক্ষিক পেকুয়ার' স্টাফ রির্পোটার তোহিদুল ইসলামের পরিবারের উপর হামলা ও বসতঘরে লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। রবিবার (৯ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের উলুদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের হামলায় সংবাদকর্মী তোহিদুল ইসলামের পিতা আবদুল গণি (৬২) তার মা মমতাজ বেগম (৫০) ও তার ভাই কলেজ ছাত্র রুবেল মিয়া (১৭) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত আব্দুল গণি বলেন, সারাদিন রোজা রেখে যখন ইফতার করতে যাই সেই সময়ে একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র আবদুল জলিল, মৃত আবুল হোসেনের পুত্র আবদু রহমান, নেছার উদ্দিন , সালাহ উদ্দিন, আছমা খাতুন সহ ৮-১০ জনের একটি দল অতর্কিত হামলা করে আমার বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের বাধা দিলে আমার পরিবারের সকলের উপর হামলা করে। এদিকে এঘটনার নিন্দা জানিয়েছেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক ছফওয়ানুল করিম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনসারী। তারা এঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×