হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মা হলেন সুনীল শেঠির মেয়ে আথিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৫ মার্চ – গত বছরের নভেম্বরে আথিয়া শেঠি যখন একটি নোট শেয়ার করে তার গর্ভাবস্থার ঘোষণা দেন, তখন তার ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সে সময় অভিনেত্রী বেবি বাম্প নিয়ে স্বামী কে এল রাহুলের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেন। যেখানে তাদের সুন্দর মুহূর্ত কাটাতে দেখা যায়। অবশেষে অপেক্ষার প্রহর শেষে কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। খবর: পিঙ্কভিলা

মঙ্গলবার (২৪ মার্চ) অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদেরকে এই খুশির সংবাদ জানান ।

সেই পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন, এক কন্যাসন্তানের আশীর্বাদপ্রাপ্ত হয়েছি। ২৪.০৩.২০২৫ আথিয়া ও রাহুল। এই পোস্টটি শেয়ার করার পরপরই ভক্তরা মন্তব্যের ঝড় তোলেন এবং ভালোবাসায় ভরিয়ে দেন। কেউ কেউ একে সবচেয়ে ভালো খবর বলেছেন, আবার কেউ আনন্দের ইমোজি পোস্ট করেছেন মন্তব্যের ঘরে। এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, অভিনন্দন এবং আপনার আদরের ছোট্ট পরীর জন্য ভালোবাসা ও আশীর্বাদ। আরেকজন ভক্ত লিখেছেন, আমাদের নতুন বাবা-মাকে অভিনন্দন। আপনার ছোট্ট পরীর জন্য অনেক অনেক ভালোবাসা পাঠালাম।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

তাদের কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিদের পক্ষ থেকেও ভালোবাসা এবং অভিনন্দনের ঢল নামে। কিয়ারা আদভানি, শানায়া কাপুর এবং মীরা কাপুর ভালোবাসার ইমোজি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে অর্জুন কাপুর মজার ছলে একটি বার্তা শেয়ার করে লিখেছেন, এসে গেছে, অভিনন্দন তোমাদের।

অভিনেত্রীদের মধ্যে অদিতি রাও হায়দারি, বাণী কাপুর, পরিণীতি চোপড়া, টাইগার শ্রফ, ভূমি পেড়নেকর, কল্যাণী প্রিয়দর্শন, কৃতি শ্যানন, মালাইকা অরোরা, ম্রুনাল ঠাকুর এবং ঈশা গুপ্তাও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া বলিউডে তার অভিনয় জীবন শুরু করেন ‘হিরো’ সিনেমার মাধ্যমে। পরে মুবারাকান ও মতিচুর চাকনাচুর ছবিতেও অভিনয় করেন তিনি যা দর্শক মহলে বেশ প্রশংসিত। আথিয়া শেঠি ও কে এল রাহুল দম্পতি ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আইএ/ ২৫ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মা হলেন সুনীল শেঠির মেয়ে আথিয়া first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মা হলেন সুনীল শেঠির মেয়ে আথিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মা হলেন সুনীল শেঠির মেয়ে আথিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৫ মার্চ – গত বছরের নভেম্বরে আথিয়া শেঠি যখন একটি নোট শেয়ার করে তার গর্ভাবস্থার ঘোষণা দেন, তখন তার ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সে সময় অভিনেত্রী বেবি বাম্প নিয়ে স্বামী কে এল রাহুলের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেন। যেখানে তাদের সুন্দর মুহূর্ত কাটাতে দেখা যায়। অবশেষে অপেক্ষার প্রহর শেষে কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। খবর: পিঙ্কভিলা মঙ্গলবার (২৪ মার্চ) অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদেরকে এই খুশির সংবাদ জানান । সেই পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন, এক কন্যাসন্তানের আশীর্বাদপ্রাপ্ত হয়েছি। ২৪.০৩.২০২৫ আথিয়া ও রাহুল। এই পোস্টটি শেয়ার করার পরপরই ভক্তরা মন্তব্যের ঝড় তোলেন এবং ভালোবাসায় ভরিয়ে দেন। কেউ কেউ একে সবচেয়ে ভালো খবর বলেছেন, আবার কেউ আনন্দের ইমোজি পোস্ট করেছেন মন্তব্যের ঘরে। এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, অভিনন্দন এবং আপনার আদরের ছোট্ট পরীর জন্য ভালোবাসা ও আশীর্বাদ। আরেকজন ভক্ত লিখেছেন, আমাদের নতুন বাবা-মাকে অভিনন্দন। আপনার ছোট্ট পরীর জন্য অনেক অনেক ভালোবাসা পাঠালাম। তাদের কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিদের পক্ষ থেকেও ভালোবাসা এবং অভিনন্দনের ঢল নামে। কিয়ারা আদভানি, শানায়া কাপুর এবং মীরা কাপুর ভালোবাসার ইমোজি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে অর্জুন কাপুর মজার ছলে একটি বার্তা শেয়ার করে লিখেছেন, এসে গেছে, অভিনন্দন তোমাদের। অভিনেত্রীদের মধ্যে অদিতি রাও হায়দারি, বাণী কাপুর, পরিণীতি চোপড়া, টাইগার শ্রফ, ভূমি পেড়নেকর, কল্যাণী প্রিয়দর্শন, কৃতি শ্যানন, মালাইকা অরোরা, ম্রুনাল ঠাকুর এবং ঈশা গুপ্তাও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া বলিউডে তার অভিনয় জীবন শুরু করেন ‘হিরো’ সিনেমার মাধ্যমে। পরে মুবারাকান ও মতিচুর চাকনাচুর ছবিতেও অভিনয় করেন তিনি যা দর্শক মহলে বেশ প্রশংসিত। আথিয়া শেঠি ও কে এল রাহুল দম্পতি ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইএ/ ২৫ মার্চ ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মা হলেন সুনীল শেঠির মেয়ে আথিয়া first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×