হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রেজুখাল চেকপোস্টে অটোরিকশা থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭৫ পিস বার্মিজ ইয়াবাসহ দেলোয়ার হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টায় রেজুখাল চেকপোস্টে একটি নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, রেজুখাল চেকপোস্টে কর্তব্যরত একটি তল্লাশি দল ডগ স্কোয়াডের সাহায্যে ইনানী থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা (ইজিবাইক) তল্লাশি করে। তল্লাশিকালে অটোরিকশার ওপরের অংশে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এসব ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃত দেলোয়ার হোসেন টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামরির আবুল মঞ্জুরের ছেলে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত অটোরিকশা এবং একটি বাটন ফোনও জব্দ করা হয়।

আরও পড়ুন

উত্তর হারবাংয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ছৈয়দ ফকিরের

আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানিয়েছেন, জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রেজুখাল চেকপোস্টে অটোরিকশা থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রেজুখাল চেকপোস্টে অটোরিকশা থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭৫ পিস বার্মিজ ইয়াবাসহ দেলোয়ার হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টায় রেজুখাল চেকপোস্টে একটি নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, রেজুখাল চেকপোস্টে কর্তব্যরত একটি তল্লাশি দল ডগ স্কোয়াডের সাহায্যে ইনানী থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা (ইজিবাইক) তল্লাশি করে। তল্লাশিকালে অটোরিকশার ওপরের অংশে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এসব ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত দেলোয়ার হোসেন টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামরির আবুল মঞ্জুরের ছেলে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত অটোরিকশা এবং একটি বাটন ফোনও জব্দ করা হয়। আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানিয়েছেন, জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×