হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিল্পকলায় শুরু হলো ৯ দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন


ঢাকা, ৩১ জুলাই – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’। মনসুন রেভ্যুলেশন স্পিরিট উপজীব্য এই উৎসবের প্রতিপাদ্য—‘নাটকের ভাষায় ইতিহাসের পুনর্জন্ম’।

উৎসব চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। দেশের ১১টি খ্যাতনামা নাট্যদল পরিবেশন করবে ১১টি নাটক, যা নির্মিত হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন ও সমকালীন সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি ও ৩৯টি বন্ধ

উৎসবের উদ্বোধন হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।

ছবি: সংগৃহীউদ্বোধনের পর মঞ্চস্থ হয় নাটক ‘রি-রিভোল্ট’, পরিকল্পনা ও নির্দেশনায় নায়লা আজাদ। প্রযোজনা করেছে ‘টিম কালারস’। নাটকটি ২০২৪ সালের আন্দোলনের দৃশ্যপটকে নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরেছে। মঞ্চে প্রতিবাদ, রাস্তায় বিক্ষোভ, র‍্যাপ ও হিপ-হপের মিশ্রণে ফুটে ওঠে একুশ দিনের গণঅভ্যুত্থানের স্পিরিট।

কোরিওগ্রাফিতে ছিলেন উম্মে হাবিবা ও সাগত মজুমদার, শব্দ পরিকল্পনায় রোকোন ইমন, আলোক পরিকল্পনায় পলাশ হেনডি সেন, গ্রাফিতিতে বিজয় দাস। নৃত্যশিল্পী হিসেবে অংশ নেন উম্মে হাবিবা, মাইশা আহমেদ রোজা, রামিস যাহারসহ ২০ জনেরও বেশি তরুণ শিল্পী।

এনএন/ ৩১ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিল্পকলায় শুরু হলো ৯ দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিল্পকলায় শুরু হলো ৯ দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
[ad_1] ঢাকা, ৩১ জুলাই – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’। মনসুন রেভ্যুলেশন স্পিরিট উপজীব্য এই উৎসবের প্রতিপাদ্য—‘নাটকের ভাষায় ইতিহাসের পুনর্জন্ম’।উৎসব চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। দেশের ১১টি খ্যাতনামা নাট্যদল পরিবেশন করবে ১১টি নাটক, যা নির্মিত হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন ও সমকালীন সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে।উৎসবের উদ্বোধন হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।ছবি: সংগৃহীউদ্বোধনের পর মঞ্চস্থ হয় নাটক ‘রি-রিভোল্ট’, পরিকল্পনা ও নির্দেশনায় নায়লা আজাদ। প্রযোজনা করেছে ‘টিম কালারস’। নাটকটি ২০২৪ সালের আন্দোলনের দৃশ্যপটকে নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরেছে। মঞ্চে প্রতিবাদ, রাস্তায় বিক্ষোভ, র‍্যাপ ও হিপ-হপের মিশ্রণে ফুটে ওঠে একুশ দিনের গণঅভ্যুত্থানের স্পিরিট।কোরিওগ্রাফিতে ছিলেন উম্মে হাবিবা ও সাগত মজুমদার, শব্দ পরিকল্পনায় রোকোন ইমন, আলোক পরিকল্পনায় পলাশ হেনডি সেন, গ্রাফিতিতে বিজয় দাস। নৃত্যশিল্পী হিসেবে অংশ নেন উম্মে হাবিবা, মাইশা আহমেদ রোজা, রামিস যাহারসহ ২০ জনেরও বেশি তরুণ শিল্পী।এনএন/ ৩১ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×