হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে আইনি ভিত্তি তৈরি করা জরুরি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন


ঢাকা, ০১ আগস্ট – ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অবিলম্বে আইনি ভিত্তি তৈরি জরুরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জাতীয় সনদ তৈরির দ্বিতীয় পর্যায়ের শেষদিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি ও ৩৯টি বন্ধ

আখতার বলেন, আমরা দীর্ঘসময় ধরে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছি। বেশকিছু বিষয়ে সর্বসম্মত ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রেখেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি।

এই এনসিপি নেতা বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার থেকেই জুলাই সনদের বাস্তবায়ন শুরু হোক এবং এর জন্য সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরি করা হোক। আমরা আজ কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের কাছে জানতে চেয়েছি, বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে কবে নাগাদ কমিশন আলোচনা করবে।

আখতার বলেন, কমিশন যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, সেটি প্রাথমিক খসড়া হলেও তাতে উল্লেখ আছে যে, নতুন সংসদ গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, অধ্যাপক আলী রীয়াজ আশ্বস্ত করেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে বাস্তবায়নের পথ খোঁজা হবে, তবে বিষয়টিতে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।

আমাদের মনে হয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে এখনো কিছুটা দুর্বলতা কাজ করছে। অথচ আমরা সবাই দীর্ঘ সময় ধরে এখানে বসে আলোচনা করেছি, দেশের মানুষ একটি জবাবদিহিমূলক, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্যপূর্ণ নতুন রাষ্ট্র কাঠামো প্রত্যাশা করছে। যদি বাস্তবায়ন নিয়েই হোঁচট খাই, তবে আমাদের সব পরিশ্রম ও ত্যাগ ব্যর্থ হবে,” বলেন তিনি।

এনসিপি সদস্য সচিব আরও জানান, আজকের আলোচনায় অধিকাংশ রাজনৈতিক দলই কমিশনের উদ্যোগে বাস্তবায়নের পথরেখা নির্ধারণের বিষয়ে মত দিয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার বলেন, আমরা কমিশনের ধৈর্য, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উদ্যোগকে সাধুবাদ জানাই। এখন সবচেয়ে জরুরি হলো বাস্তবায়নের সুস্পষ্ট পথ নির্ধারণ করা এবং সেটি দ্রুত কার্যকর করা। আমরা আশা করি, কমিশন খুব শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে এই বিষয়ে আলাপ করবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে আইনি ভিত্তি তৈরি করা জরুরি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে আইনি ভিত্তি তৈরি করা জরুরি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ আগস্ট – ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অবিলম্বে আইনি ভিত্তি তৈরি জরুরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জাতীয় সনদ তৈরির দ্বিতীয় পর্যায়ের শেষদিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।আখতার বলেন, আমরা দীর্ঘসময় ধরে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছি। বেশকিছু বিষয়ে সর্বসম্মত ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রেখেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি।এই এনসিপি নেতা বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার থেকেই জুলাই সনদের বাস্তবায়ন শুরু হোক এবং এর জন্য সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরি করা হোক। আমরা আজ কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের কাছে জানতে চেয়েছি, বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে কবে নাগাদ কমিশন আলোচনা করবে।আখতার বলেন, কমিশন যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, সেটি প্রাথমিক খসড়া হলেও তাতে উল্লেখ আছে যে, নতুন সংসদ গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।তিনি আরও বলেন, অধ্যাপক আলী রীয়াজ আশ্বস্ত করেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে বাস্তবায়নের পথ খোঁজা হবে, তবে বিষয়টিতে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।আমাদের মনে হয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে এখনো কিছুটা দুর্বলতা কাজ করছে। অথচ আমরা সবাই দীর্ঘ সময় ধরে এখানে বসে আলোচনা করেছি, দেশের মানুষ একটি জবাবদিহিমূলক, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্যপূর্ণ নতুন রাষ্ট্র কাঠামো প্রত্যাশা করছে। যদি বাস্তবায়ন নিয়েই হোঁচট খাই, তবে আমাদের সব পরিশ্রম ও ত্যাগ ব্যর্থ হবে,” বলেন তিনি।এনসিপি সদস্য সচিব আরও জানান, আজকের আলোচনায় অধিকাংশ রাজনৈতিক দলই কমিশনের উদ্যোগে বাস্তবায়নের পথরেখা নির্ধারণের বিষয়ে মত দিয়েছে।এনসিপির সদস্য সচিব আখতার বলেন, আমরা কমিশনের ধৈর্য, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উদ্যোগকে সাধুবাদ জানাই। এখন সবচেয়ে জরুরি হলো বাস্তবায়নের সুস্পষ্ট পথ নির্ধারণ করা এবং সেটি দ্রুত কার্যকর করা। আমরা আশা করি, কমিশন খুব শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে এই বিষয়ে আলাপ করবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×