ঢাকা, ০৯ আগস্ট – বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় এসেছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছান তিনি। ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ইমরান হায়দারকে ঢাকায় স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এবং তাদের হাইকমিশনের কর্মকর্তারা।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
গত ১১ মে হঠাৎ করে ঢাকা ছাড়েন পাক হাইকমিশনার সৈয়দ মারুফ। সেদিনই পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মারুফের ঢাকা ছেড়ে যাওয়ার তথ্য সম্পর্কে অবহিত করে।
সাধারণত, কোনো বিদেশি কূটনীতিক তার স্টেশন ছেড়ে গেলে স্বাগতিক দেশকে তার যাওয়া-আসার সময় জানানোর রীতি আছে। কিন্তু পাকিস্তান হাইকমিশন শুধুমাত্র মারুফের ঢাকা ছাড়ার তথ্য জানায়। পরবর্তীতে অবশ্য পাকিস্তান হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায়, দুই সপ্তাহের ছুটিতে থাকবেন মারুফ। তবে মাসখানেকের বেশি কেটে গেলেও তিনি আর ঢাকায় ফেরেননি।
এরই মধ্যে মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারকে ঢাকায় নতুন দূত করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ আগস্ট ২০২৫




মন্তব্য করুন