হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তী কোমলমতি ২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা এগারোটার দিকে “সবুজ বাংলাদেশ গড়তে গাছ রোপনের বিকল্প নেই ”
কর্মসূচির আওতায় চকরিয়া উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (এসএমসি) বিদায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুন নাহার, সহকারী শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক, সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার ও সহকারী শিক্ষক মিশোরী জান্নাত মিশু উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য বিএনপি নেতা ফরিদুল আলম পিসফুল ইউনাইটেড ক্লাবের স্থায়ী পরিষদের প্রধান ও সাবেক সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি শহিদুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সহসভাপতি শামসুল উদ্দিন টিটু, অর্থ সম্পাদক সাজিদুল ইসলাম রিফাত, সংগঠনের প্রবাসী শাখার সভাপতি মোঃ আলা উদ্দিন, প্রবাসী শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য রাকিব,জমির,সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি কমিটির সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। ##.

ছবি আছে
চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তী কোমলমতি ২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা এগারোটার দিকে "সবুজ বাংলাদেশ গড়তে গাছ রোপনের বিকল্প নেই " কর্মসূচির আওতায় চকরিয়া উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (এসএমসি) বিদায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুন নাহার, সহকারী শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক, সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার ও সহকারী শিক্ষক মিশোরী জান্নাত মিশু উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য বিএনপি নেতা ফরিদুল আলম পিসফুল ইউনাইটেড ক্লাবের স্থায়ী পরিষদের প্রধান ও সাবেক সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি শহিদুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সহসভাপতি শামসুল উদ্দিন টিটু, অর্থ সম্পাদক সাজিদুল ইসলাম রিফাত, সংগঠনের প্রবাসী শাখার সভাপতি মোঃ আলা উদ্দিন, প্রবাসী শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য রাকিব,জমির,সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি কমিটির সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। ##. ছবি আছে চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×