হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত যুবক উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ এপ্রিল ২০২২, ১১:১৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প এলাকা থেকে অপহরণের ১৫ ঘণ্টা পর সিরাজুল ইসলাম (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই ক্যাম্পের বি/১১ ব্লকস্থ পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিম ওই ক্যাম্পের ব্লক-বি/০৬ এর বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, শুক্রবার সন্ধ্যায় জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-বি/০৬ আব্দুল জব্বারের ছেলে সিরাজুল ইসলামকে স্থানীয় মোহাম্মদ হোসেনসহ অজ্ঞাতনামা ৩ জন রোহিঙ্গা অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এ বিষয়টি স্বজনরা এপিবিএন পুলিশকে অবহিত করে।

পরে জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

শনিবার সকালে ক্যাম্পের বি/১১ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার ভিকটিমকে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত যুবক উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত যুবক উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল ২০২২, ১১:১৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প এলাকা থেকে অপহরণের ১৫ ঘণ্টা পর সিরাজুল ইসলাম (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শনিবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই ক্যাম্পের বি/১১ ব্লকস্থ পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম ওই ক্যাম্পের ব্লক-বি/০৬ এর বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, শুক্রবার সন্ধ্যায় জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-বি/০৬ আব্দুল জব্বারের ছেলে সিরাজুল ইসলামকে স্থানীয় মোহাম্মদ হোসেনসহ অজ্ঞাতনামা ৩ জন রোহিঙ্গা অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়টি স্বজনরা এপিবিএন পুলিশকে অবহিত করে। পরে জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। শনিবার সকালে ক্যাম্পের বি/১১ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার ভিকটিমকে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×