কক্সবাজারের চকরিয়ায় দিনেদুপুরে আদালত এলাকায় সরোয়ার ওসমান (৪৮) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে কতিপয় দুবৃর্ত্তরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের সামনে কোর্ট সেন্টার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সরোয়ার ওসমান চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি।
আহত বিএনপি নেতা সরোয়ার ওসমান বলেন, কয়েকদিন আগে আমার মামাতো ভাই জামসেদ হোসেন এর সাথে কাহারিয়াঘোনা এলাকার জনৈক মো. ইছমাইলের সাথে জমির বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। জামসেদ হোসেন এর পক্ষ হয় উভয় পক্ষকে নিয়ে মিমাংসার কথা বলেন সরোয়ার ওসমান।
এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে ইসমাইল, তার দুই ছেলে অর্ণব, অনিক ও জয়নাল আবেদীনসহ ৬ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোর্ট সেন্টার এলাকায় অতর্কিত হামলা চালায়।
এ সময় ছরিকাঘাত করতে গেলে হাতে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন সরোয়ারকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার বিষয়টি কেউ জানায়নি। এজাহার দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##
সীমান্তে পাচার,অপহরণ ও মাদক রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে-শাহহাজান চৌধুরী




মন্তব্য করুন